× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঋণ খেলাপি মামলায় ৭ ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২ ২০:৪১ পিএম

ঋণ খেলাপি মামলায় ৭ ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

১০ বছর আগের ঋণ খেলাপি মামলায় খাতুনগঞ্জের মেসার্স আমিন এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ আমিনসহ সাতজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। হাবিব ব্যাংক লিমিটেডের করা মামলায় বুধবার (৯ নভেম্বর) অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম শাহেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ব্যাংক কর্তৃপক্ষ আদালতে দরখাস্ত করে। ওই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে পাসপোর্ট আদালতের জিম্মায় রাখার আদেশ দেন।’

অপর আসামিরা হলেন- হাজী মো. হানিফ, হাজী মোহাম্মদ হারুন, মোহাম্মদ আমিনের স্ত্রী মোছাম্মৎ মেহেরুন্নেছা, হারুনের স্ত্রী হাসিনা বানু, মোহাম্মদ হানিফের ছেলে মোহাম্মদ সাদিক ও মোহাম্মদ ফয়সাল।  

আদালত সূত্রে জানা যায়, ঋণ নিয়ে পরিশোধ না করায় ২০১৩ সালের ৭ আগস্ট হাবিব ব্যাংক আসামিদের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করেন। আসামিদের কাছে ব্যাংকের ঋণ ১৮ কোটি ৯৯ লাখ ১৩ হাজার ৪৫১ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা