× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদ বাজারে লাইফস্টাইল পণ্য নিয়ে বসেছিলেন উদ্যোক্তারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪ ২০:৩৩ পিএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪ ২০:৪০ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

রাজধানীর গুলশানে একই ছাদের নিচে অনুষ্ঠিত হলো ঈদ কেনাকাটার সব আয়োজন। ‘দি চাঁদ বাজার’ নামে এই ঈদ মেলায় জামাকাপড়ের পাশাপাশি ক্যাজুয়াল ক্লথিং, জুতা, গয়না অ্যাকসেসরিজ ছাড়াও লাইফস্টাইলের সব পণ্য নিয়ে বসেছিলেন উদ্যোক্তারা।

ইভেন্ট বক্সের আয়োজনে আলোকি কনভেনশন সেন্টারে ১, ২ এবং ৩ এপ্রিল এই মেলা চলে। মেলায় আরও ছিল হোম ডেকোর অ্যাকসেসরিজ, ফার্নিচার, ইলেকট্রনিকস, আর্ট অ্যান্ড ক্রাফটসসহ ঈদ উৎসবের যাবতীয় প্রয়োজনীয় সরঞ্জাম। 

স্কিনকেয়ার, মেকআপ এবং জুয়েলারি প্রোডাক্টস নিয়ে জমে উঠেছিল বিশাল বিউটি জোন। বন্ধুবান্ধব এবং পরিবার-পরিজনসহ সেহরি এবং ইফতার করতে এসেছিল হাজারো মানুষ। নিজেদের ঐতিহ্য তুলে ধরতে মেলায় ছিল বায়স্কোপের আয়োজনও। 

মেলায় টাইটেল স্পন্সর হিসেবে ছিলে ‘বঙ্গ ইফেক্ট’ এবং পেমেন্ট পার্টনার ছিল ‘বিকাশ’।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা