× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সহজে ব্যাংকঋণ চান নারী উদ্যোক্তারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২২ ১৮:৩৬ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২২ ১৯:২৩ পিএম

বুধবার এফবিসিসিআইয়ের কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন। ছবি : সংগৃহীত

বুধবার এফবিসিসিআইয়ের কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন। ছবি : সংগৃহীত

ব্যাংকঋণ পাওয়া সহজ করাসহ নিজেদের তৈরি পণ্য বাজারজাতকরণে নীতিসহায়তা চান নারী উদ্যোক্তারা। বুধবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের কার্যালয়ে আয়োজিত উইমেন এন্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় এ দাবি জানান তারা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, দেশে নারী পুরুষের সংখ্যা প্রায় সমান থাকলেও কিছু সীমাবদ্ধতার কারণে নারীরা পুরুষের তুলনায় পিছিয়ে পড়েছে। এর কারণ হিসেবে একসেস টু ফাইন্যান্স এবং একসেস টু মার্কেটের অভাব বলে মনে করেন তিনি। নারীদের স্বল্প সুদসহ ঋণ প্রাপ্তি সহজ করতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান তিনি। নারী উদ্যোক্তার তৈরি পণ্যের বাজার নিশ্চিত করতে পণ্যের ব্র্যান্ডিং জরুরি বলে মনে করেন মো. জসিম উদ্দিন। এক্ষেত্রে জেলা পর্যায়ের বাণিজ্য মেলাগুলোকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি।

নারী উদ্যোক্তা সৃষ্টিতে সরকারের পাশাপাশি জেলা চেম্বার ও অ্যাসোসিয়েশনগুলোকে এর সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা ও ব্যাংকঋণ পেতে প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানান এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

কমিটির ডিরেক্টর ইনচার্জ ড. মুনাল মাহবুব জানান, নারীদের ব্যাংকঋণ প্রাপ্তির ক্ষেত্রে বাবা, স্বামীসহ পরিবারের পুরুষদের গ্যারান্টার হিসেবে রাখতে হয়, যেটা অসম্মানের। পারিবারিক সহায়তা না থাকলে অনেক সময় নারীরা ঋণ পান না। নারী উদ্যোক্তার ব্যাংকঋণসহ ট্রেড লাইসেন্স প্রাপ্তি সহজিকরণ চান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও পটুয়াখালী উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি ইসমত জেরিন খান। তিনি নারীর সক্ষমতা বৃদ্ধিতে নিজের জমিসহ পুঁজি কাজে লাগানোর মাধ্যমে এগিয়ে আসার তাগিদ দেন।

নারী উদ্যোক্তা উন্নয়নে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সবরকম সহায়তার আশ্বাস দেন সংগঠনের সহসভাপতি মো. আমিন হেলালী। নারীদের ট্রেড লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করা উচিত বলে মনে করেন তিনি।

নারীদের ব্যাংকঋণসহ বিভিন্ন সুবিধা না পাওয়ার পেছনে তথ্যের অভাব অন্যতম কারণ বলে জানান এসএমই ফাউন্ডেশনের পরিচালক ও নাসিব চেয়ারম্যান মির্জা নুরুল গণী শোভন। নারী উদ্যোক্তা সৃষ্টি ও উন্নয়নে আরও বেশি প্রশিক্ষণ কর্মসূচি দরকার বলে মনে করেন তিনি।

সভায় বক্তব্য রাখেন কমিটির কো-চেয়ারম্যান স্বর্ণলতা রায়, ফাতেমা জোহরা আক্তার, সাথী বিলকিস ইয়াসমিন, তৌহিদা সুলতানা, সারাহ কামালসহ অন্যরা।

সার্ভিস অরিয়েন্টেড ব্যবসায় ঋণ প্রাপ্তি, বুটিকসের ওপর ভ্যাট কমিয়ে আনা, সব জেলায় সমান প্রশিক্ষণ ব্যবস্থাসহ নারী উদ্যোক্তাদের জন্য আলাদা ব্যাংক গঠনের দাবি জানান বক্তারা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা