× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও সিআইপি নির্বাচিত হলেন খসরু চৌধুরী এমপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪ ২২:৩৯ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪ ২৩:০১ পিএম

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী। ছবি : সংগৃহীত

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী। ছবি : সংগৃহীত

দেশের রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ওভেন পোশাক শ্রেণিতে নিপা ফ্যাশনওয়্যারের এমডি ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি হিসেবে নির্বাচিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বুধবার (৪ এপ্রিল) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন’র  আদেশক্রমে উপসচিব তরফদার সোহেল রহমানের সাক্ষরিত এক প্রজ্ঞাপনে সিআইপিদের তালিকা প্রকাশ করা হয়।

দেশের অর্থনীতিতে অসামান্য কৃতিত্ব এবং বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক দ্বিতীয় বারের মতো সিআইপি নির্বাচিত হয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী এমপি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা