× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানের ৬ উপজেলায় সোনালী ব্যাংকের কার্যক্রম বন্ধ ঘোষণা

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪ ১৬:১৪ পিএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪ ১৭:৩৭ পিএম

সোনালী ব্যাংক রুমা শাখা। প্রবা ফটো

সোনালী ব্যাংক রুমা শাখা। প্রবা ফটো

নিরাপত্তাজনিত কারণে বান্দরবানের ছয় উপজেলায় সোনালী ব্যাংকের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে সদর শাখায় সোনালী ব্যাংকের কার্যক্রম চালু থাকবে।

উপজেলা ছয়টি হলো থানচি, রুমা, রোয়াংছড়ি, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি। 

বুধবার (৩ এপ্রিল) বেলা ৩টার দিকে সোনালী ব্যাংকের এজিএম ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বান্দরবানের থানচি ও রুমায় ব্যাংক ডাকাতি হওয়ার পর নিরাপত্তাজনিত কারণে ছয় উপজেলায় সোনালী ব্যাংকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। 

আরও পড়ুন : টাকাসহ ১৪টি অস্ত্র লুট, ম্যানেজারকে অপহরণ

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে থানচি বাজারে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল সাধারণ গ্রাহক ও কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি রুমে অটক করে রাখে। পরে ব্যাংকের ক্যাশ থেকে টাকা লুট করে পালিয়ে যায়।

তারও আগে মঙ্গলবার রাতে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা ও ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত ১৪টি অস্ত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহরণ করা হয় রুমা শাখার ম্যানেজার মো. নেজাম উদ্দিনকে।

এমতাবস্থায় নিরাপত্তাজনিত কারণে ৬ উপজেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোনালী ব্যাংক তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।

আরও পড়ুন : রুমার পর এবার দিন দুপুরে থানচির দুই ব্যাংকে ডাকাতি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা