× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরাজগঞ্জে খালাস হচ্ছে টিসিবির ১৬৫০ টন ভারতীয় পেঁয়াজ

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪ ১৫:২৩ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৪ ১৭:০৩ পিএম

সিরাজগঞ্জ বাজার রেল ইয়ার্ডে ট্রেন থেকে খালাস করা হচ্ছে ভারত থেকে আমদানি করা টিসিবির পেঁয়াজ। প্রবা ফটো

সিরাজগঞ্জ বাজার রেল ইয়ার্ডে ট্রেন থেকে খালাস করা হচ্ছে ভারত থেকে আমদানি করা টিসিবির পেঁয়াজ। প্রবা ফটো

ভারত থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানিকৃত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ১৬৫০ টন পেঁয়াজ সিরাজগঞ্জ এসে পৌঁছেছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের টিসিবি ডিলারদের মাধ্যমে ৪০ টাকা কেজি দরে ভোক্তাদের কাছে বিক্রি করা হবে এ পেঁয়াজ।

সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় সিরাজগঞ্জ বাজার রেল ইয়ার্ডে পৌঁছায় ভারত থেকে ৪২টি ওয়াগনে চুয়াডাঙ্গার দর্শনা হয়ে আসা পেঁয়াজবাহী ট্রেনটি। পরে সকাল ৯টার দিকে ট্রেন থেকে পেঁয়াজগুলো খালাস করা শুরু হয়। 

প্রধানমন্ত্রীর  নির্দেশনায় বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ভারতের সঙ্গে আমদানির চুক্তিকৃত ৫০ হাজার টন পেঁয়াজের প্রথম চালান এটি।

টিসিবির যুগ্ম পরিচালক (বগুড়া অঞ্চল) প্রতাপ কুমার জানান, ভারত থেকে আমদানি করা পেঁয়াজের ১৬৫০ টনের প্রথম চালানটি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের টিসিবি ডিলারদের নিকট হস্তান্তর করা হচ্ছে। সোমবার ঢাকার ১০০টি ডিলারের কাছে ১ হাজার টন পেঁয়াজ হস্তান্তর করা হবে। বাকি ৬৫০ টন পেঁয়াজ চট্টগ্রাম ও গাজীপুরের ডিলারদের কাছে পর্যায়ক্রমে হস্তান্তর হবে। হস্তান্তর করা এ পেঁয়াজ খোলা বাজারে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা