× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা রিজেন্সিতে বৈশাখী-ঈদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৪ ১৯:৪৯ পিএম

আপডেট : ৩১ মার্চ ২০২৪ ২১:৩৮ পিএম

ঢাকা রিজেন্সিতে বৈশাখী-ঈদ

পাঁচতারা হোটেল ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট ঈদ এবং বাংলা বছরের প্রথম দিন উপলক্ষে জাঁকজমকভাবে উদযাপন করতে অতিথিদের জন্য করেছে নানা ধরনের আয়োজন। আকর্ষণীয় খাবারের সঙ্গে থাকছে বিভিন্ন সার্ভিসে অফার ও মূল্যছাড়।

বাঙালি সত্তার আবেগের এক উৎসব পহেলা বৈশাখ। সর্বজনীন এই উৎসবের পাশাপাশি ঈদুল ফিতরও প্রতিটি মুসলিম পরিবারের বড় ধর্মীয় উৎসব। ঈদুল ফিতর আর পহেলা বৈশাখ- এ দুই উৎসবকে সামনে রেখে বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে  থাকে নানা জমকালো আয়োজন। এই উৎসবকে বরণ করে নিতে প্রতিক্ষেত্রেই থাকে নানামুখী প্রস্তুতি। ঈদুল ফিতর ও নতুন বছর- এই দুই উৎসবকে আড়ম্বর করে পালন করতে মুখরোচক খাবারের কোনো বিকল্প নেই। হোটেলটি নানা ধরনের খাবার নিয়ে তৈরি বিশেষ এই উৎসবে।

হোটেলটির ছয় তলায় অবস্থিত জনপ্রিয় গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে অতিথিরা ঈদ স্পেশাল বুফে ডিনার এবং পহেলা বৈশাখের লাঞ্চ ও ডিনার উপভোগ করতে পারবেন ৪ হাজার ৯৯৯ টাকায়। দেশের ঐতিহ্যবাহী খাবার নিয়ে থাকছে স্পেশাল বুফে উপভোগ করার সুযোগ। নির্ধারিত কার্ড হোল্ডার, দেশের সবচেয়ে বড় হোটেল  লয়্যাল্টি প্রোগ্রাম ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব এবং ফ্যান ক্লাবের মেম্বারদের জন্য রয়েছে একটি কিনলে অন্যটি বিনামূল্যে।

এ ছাড়াও স্পাতে ২০ শতাংশ, বার্ষিক জিম মেম্বারশিপে ৫০ শতাংশ ছাড়। এ ছাড়া ঈদ ও পহেলা বৈশাখের ছুটিকে যারা বিশেষভাবে উদযাপন করতে চায়, তাদের জন্য মিলবে ঢাকা রিজেন্সির স্পেশাল রুম প্যাকেজে আকর্ষণীয় অফার। 

সকল আকর্ষণীয় সার্ভিস উপভোগ করতে নিশ্চিত করুন আপনার রিজার্ভেশন। বিস্তারিত জানতে কল করতে পারেন ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে  অথবা  ভিজিট করুন https://fb.me/e/1XMJTnP7K


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা