× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএটি বাংলাদেশের ৫১তম এজিএম অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৪ ১৮:০৯ পিএম

আপডেট : ২৮ মার্চ ২০২৪ ১৮:১৪ পিএম

বৃহস্পতিবার দেশ ও বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বিএটি বাংলাদেশর সভা হয়েছে। ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার দেশ ও বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বিএটি বাংলাদেশর সভা হয়েছে। ছবি : সংগৃহীত

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের (বিএটি বাংলাদেশ) ৫১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) দেশ ও বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীন।

সভায় শেয়ারহোল্ডাররা ২০২৩ সালের আর্থিক বিবরণীর অনুমোদন,  ২০২৩ সালের জন্য শেয়ার প্রতি ১০০ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন, পরিচালনা পর্ষদের নির্বাচন, সংবিধিবদ্ধ নিরীক্ষক ও কর্পোরেট গভর্নেন্স অডিটর নিয়োগের অনুমোদন প্রদান করা হয়।

দেশ ও বিদেশ থেকে প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা বিএটি বাংলাদেশের এজিএম পোর্টালের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হন। 

২০২৩ সালে বিএটি বাংলাদেশ মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক এবং অন্যান্য কর হিসেবে জাতীয় কোষাগারে ৩২ হাজার ৮০২ কোটি টাকা রাজস্ব জমা দিয়েছে, যা প্রতিষ্ঠানটিকে দেশের অন্যতম সেরা করদাতায় পরিণত করেছে।

সভায় প্রতিষ্ঠানটির স্বতন্ত্র পরিচালক এ কে এম. আফতাব উল ইসলাম, কেএইচ মাসুদ সিদ্দিকী ও ড. এম হারুনুর রশিদ, অ-নির্বাহী পরিচালক জাকিয়া সুলতানা, সিরাজুন নূর চৌধুরী, মো. আবুল হোসেন, মনিশা আব্রাহাম, ওয়েল সাবরা, গ্যারি ট্যারান্ট, স্টুয়ার্ট কিড ও ফ্রান্সিসকো তোসো ক্যানেপা এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেহ্‌জাদ মুনীম, ফাইন্যান্স ডিরেক্টর নিরালা সিং ও কোম্পানি সচিব মো. আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা