× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুলশানে শুরু হচ্ছে দুই দিনের ঈদ মেলা ‘চাঁদ বাজার’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৪ ২২:২৯ পিএম

গুলশানে শুরু হচ্ছে দুই দিনের ঈদ মেলা ‘চাঁদ বাজার’

দিন যতো এগিয়ে আসছে তত বাড়ছে ঈদ কেনাকাটার ধুম। রাজধানীর গুলশানে আলোকি কনভেনশন সেন্টারে এপ্রিলের ১ ও ২ তারিখ শুরু হচ্ছে এবারের ঈদের সবচেয়ে বড় এবং বর্ণাঢ্য ঈদ মেলা ‘দি চাঁদ বাজার’।  

এই মেলায় একই সাথে থাকছে স্বনামধন্য সব ব্র্যান্ড থেকে শুরু করে ক্ষুদ্র উদ্যোক্তারাও। একই ছাদের নিচে থাকবে গরজিয়াস সব ঈদের জামাকাপড়ের পাশাপাশি ক্যাজুয়াল ক্লথিং, জুতা, গয়না এক্সেসরিজ ছাড়াও লাইফস্টাইলের সব ক্যাটাগরি। এছাড়াও থাকবে হোম ডেকোর এক্সেসরিজ, ফার্নিচার, ইলেকট্রনিক্স, আর্ট এন্ড ক্রাফটস সহ ঈদ উৎসবের যাবতীয় প্রয়োজনীয় সরঞ্জাম। 

স্কিনকেয়ার এবং মেকআপ প্রোডাক্টস নিয়ে জমে উঠবে বিশাল বিউটি জোন। অথেন্টিক স্কিনকেয়ার প্রোডাক্টস আর জনপ্রিয় সব মেক আপ ব্র্যান্ড নিয়ে থাকবে এই আয়োজন। 

ফ্যামিলি/ফ্রেন্ডস নিয়ে ইফতার আর সেহরী এডভেঞ্চার এক জায়গায় সেরে নেয়া যাবে বিশাল এলাকাজুড়ে গড়া এই ফুড জোন ‘ফুড পার্কে’। ইভেন্ট বক্স আয়োজিত এই মেলায় দুপুর ২টা থেকে ভোররাত ৪ টা পর্যন্ত সেহরি এবং ইফতার নাইটে থাকবে পছন্দের সব বাঙালি খাবারসহ মিডেল ইস্টার্ন, কন্টিনেন্টালসহ বিভিন্ন কুইজিনের মজাদার সব খাবারের আয়োজন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা