× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধু উৎপাদনে ব্যাপক সম্ভাবনা রয়েছে রাঙামাটিতে

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৪ ২১:৫২ পিএম

রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কনফারেন্স রুমে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কনফারেন্স রুমে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

মৌচাষীদের নিরাপদ মধু উৎপাদন প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণের মাধ্যমে আয়বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় মৌপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বৃদ্ধির কৌশল উদ্ভাবন বিষয়ক জেলা কর্মশালা রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মার্চ) রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় (বাসা) ফাউন্ডেশনের  উপ-নির্বাহী পরিচালক ডা. সামিনা ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটির উপ-পরিচালক মো. মনিরুজ্জামান।  এসময়ে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার আপ্রু মার্মা,  মৌচাষ প্রকল্পের ফোকাল পার্সন সহকারী মহা-ব্যবস্থাপক মো: রেজাউল করিম, মৌচাষ বিশেষজ্ঞ মো. আব্দুল আলীম ভূঁইয়া প্রমুখ।

কর্শালায় বক্তারা জানান, লাভজনক মৌচাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে রাঙামাটিতে। শুধুমাত্র সঠিক নিয়ম মেনে মৌচাষ, মধু সংরক্ষণ ও বাজারজাত করা গেলে ভেজাল মধু রোধ করা সহ চাষীরা ব্যাপক লাভবান হবে। রাঙামাটিতে মৌ ফুল চাষ নির্ভর তেল সুযর্মুখী ও সরিষা চাষ বৃদ্ধি পাচ্ছে। এ বছর জেলায় ৪ শ হেক্টর জমিতে সুর্যমূখী ও সরিষা চাষ হয়েছে।  

কর্মশালায় রাঙামাটির বিভিন্ন উপজেলার মৌচাষীসহ, মধু ব্যবসায়ী, প্রক্রিয়াজাতকরণকারীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় মৌচাষ বৃদ্ধি,  মধু সংরক্ষন ও বাজারজতরণ বিষয়ে কর্মশালায় অংশগ্রহণকারীতের পরামর্শ প্রদান করা হয়েছে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা