প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪ ১৬:২৪ পিএম
আপডেট : ২৭ মার্চ ২০২৪ ১৮:০৫ পিএম
ছবি : সংগৃহীত
রোজার ঈদকে সামনে রেখে হাজারেরও বেশি জুতার কালেকশন নিয়ে এসেছে বাটা। বাটার স্টাইলিশ এবং আরামদায়ক জুতা নিশ্চিত করে গ্রাহকদের কমফোর্ট ও স্টাইল। আর তাই সবাইকে উৎসবে রাঙাতে, ঈদের জন্য বাটা নিয়ে এসেছে ১ হাজারেরও বেশি নতুন স্টাইলিশ ও ট্রেন্ডি নিউ ঈদ কালেকশন।
সেরা মান ও স্টাইলের সঙ্গে বাটা রেড লেবেল, বাটা কমফিট, বাটা পাওয়ার, বাটা হাশ-পাপিস, এবং বাটা ওয়েনব্রেইনারের মতো ব্র্যান্ডের জুতা পাওয়া যাচ্ছে বাটার অফলাইন ও অনলাইন বিক্রয়কেন্দ্রে। প্রতিটি জুতা তৈরি করা হয়েছে সর্বোত্তম উপকরণ এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে। নিশ্চিত করা হয়েছে সর্বোচ্চ আরাম এবং স্থায়িত্ব।
প্রতিষ্ঠানটি জানায়, বাটার জুতাগুলো ট্রেন্ডি হওয়ার পেছনে অন্যতম অবদান বাটার মডার্ন টেকনোলজিও। জুতা তৈরিতে অত্যাধুনিক প্রযুক্তি যেমন মেমরি ফোম, অর্থোলাইট কুশনিং, লাইফ অ্যান্টি-ব্যাকটেরিয়াল ব্যবহার করা হয় যা জুতাকে হালকা ও ট্রেন্ডি করে তোলে।
এবারের ঈদে সবার ক্রয় ক্ষমতাকে মাথায় রেখে সাশ্রয়ী মূল্যে অনেক অনেক নতুন ডিজাইন এনছে বাটা। বাটায় ছেলেদের জুতা পাওয়া যাবে ৪৯৯ টাকা থেকে ১৬ হাজার ৯৯৯ টাকার মধ্যে, মেয়েদের জুতা ৪৯৯ টাকা থেকে ৫ হাজার ৯৯৯ টাকার মধ্যে। আর বাচ্চাদের জুতা ৪৯৯ টাকা থেকে ৩ হাজার ৯৯৯ টাকায়।
ঈদ উপলক্ষে বাটায় বিভিন্ন পেমেন্ট গেটাওয়ে/প্ল্যাটফর্মস যেমন ব্যাংক কার্ড ও মোবাইল ওয়ালেট দিয়ে পে করলেই পাওয়া যাবে বিভিন্ন অঙ্কের ক্যাশব্যাক ও কুপন।
এ ছাড়া বাটার অনলাইন Batabd.com -এ রয়েছে ২ হাজার ৫০০-এর বেশি ইউনিক ডিজাইন এবং ২০ শতাংশ ছাড়ের সাপ্তাহিক ফ্ল্যাশ ডিলস। কাস্টমারদের সুবিধার জন্য আছে ফ্রি ডেলিভারি সুবিধাও।