× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীনতার চেতনায় নৈতিকতার সাথে ব্যবসা পরিচালনার আহ্বান এফবিসিসিআই সভাপতির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৪ ১৭:৩৯ পিএম

রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন এফবিসিসিআইয়ের নেতারা। প্রবা ফটো

রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন এফবিসিসিআইয়ের নেতারা। প্রবা ফটো

মহান স্বাধীনতা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নেতারা। 

এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যরা মঙ্গলবার (২৬ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 

পুষ্পস্তবক অর্পণের পর সেখানে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এফবিসিসিআই সভাপতি। এসময় জাতির পিতার পরিবার ও মুক্তিযুদ্ধে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন জাতির পিতা বঙ্গবন্ধুর অবিসংবাদিত ও অদম্য নেতৃত্বের কথা এবং মহান মুক্তিযুদ্ধ পরবর্তী বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় ও দূরদর্শী স্বপ্নের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি।

মাহবুবুল আলম বলেন, দেশ স্বাধীন হওয়ার পর মানুষের অর্থনৈতিক মুক্তিই ছিলো বড় চ্যালেঞ্জ। বঙ্গবন্ধু সারাজীবন এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে গেছেন। নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস জানতে হবে। এসময় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে ব্যবসায়ীদের নৈতিকতার সাথে ব্যবসা পরিচালনার আহ্বান জানান মাহবুবুল আলম।

এসময় অন্যান্যের মধ্যে এফবিসিসিআই'র সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী, সহ-সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ, রাশেদুল হোসেন চৌধুরী (রনি), এফবিসিসিআই পরিচালকবৃন্দ, মহাসচিব, ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা