× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোশ্যাল ইসলামী ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিট্যান্স ক্যাম্পেইন উদ্বোধন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মার্চ ২০২৪ ১৯:৫০ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৪ ২১:৪৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সোশ্যাল ইসলামী ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিট্যান্স ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার (২৫ মার্চ) প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান, মোহাম্মদ হাবীবুর রহমান এবং ওয়েস্টার্ন ইউনিয়নের সাউথ এশিয়ার রিজিওনাল অপারেশনস ম্যানেজার শিহাব হাসান।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, ‘দেশের অর্থনীতির চাকাকে আরও গতিশীল করে রেমিট্যান্স। প্রবাসী বাংলাদেশিদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর উৎসাহিত করতেই এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠালে ক্যাশ রিসিভারকে নিশ্চিত আকর্ষণীয় একটি পুরস্কার দেওয়া হবে। ক্যাম্পেইন শেষে ভাগ্যবান বিজয়ীকে পবিত্র ওমরাহ করার সুযোগ করে দেওয়া হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের চিফ রেমিট্যান্স অফিসার মাজহারুল হক, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, ট্রেজারি বিভাগের প্রধান মোহাম্মদ আহসান হাবিব, ওয়েস্টার্ন ইউনিয়নের বিজনেস ডেভেলপমেন্টের (বাংলাদেশ) সিনিয়র স্পেশালিস্ট মো. তাওহিদুর রহমান এবং ব্যাংকের বিভিন্ন বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীরা। এছাড়াও ব্যাংকের আঞ্চলিক প্রধান, সকল শাখার ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জরা ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত ছিলেন। ওয়েস্টার্ন ইউনিয়নের সঙ্গে যৌথভাবে এই ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা