× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্থলপথে আমদানি-রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে ভুটান সফরে নৌ প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৪ ২২:০২ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৪ ২২:২৯ পিএম

ভুটানের পাসাখা স্থলবন্দর পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রবা ফটো

ভুটানের পাসাখা স্থলবন্দর পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রবা ফটো

বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে স্থলপথে আমদানি রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে ভুটানের পাসাখা স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 

শুক্রবার (২২ মার্চ) বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন শেষে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ী স্থলবন্দর হয়ে ভুটানের ফুন্টসিলিং সীমান্তে যান প্রতিমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানান ফুন্টসিলিংয়ের গভর্নর কারমি জারমি। পরে পাসাখা স্থলবন্দর পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। এ সময় বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

সফরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুন্সী মো. মনিরুজ্জামান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালনা বোর্ডের খণ্ডকালীন সদস্য জিয়াউদ্দিন আহমেদ ভূঁইয়া, স্থলবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এম হাসান আলী প্রমুখ।

স্থলপথে আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে এ অঞ্চলের স্থল রুটগুলোর সুবিধা, সম্ভাবনা ও প্রতিবন্ধকতা সরেজমিন পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর এই সফর।

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত হয়ে ভুটান ও নেপালের সঙ্গে স্থলপথে আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হয়। সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের বাইরে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে পৃথক বলয়‌ প্রতিষ্ঠার প্রচেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের সমন্বয়ে সার্কের বাইরে পৃথক বলয় গড়ে উঠলে দেশগুলোর মধ্যে স্থলপথে আমদানি-রপ্তানি বৃদ্ধি পাবে।

শনিবার নেপালের সীমান্ত কাকরভিটা পরিদর্শনে যাবেন খালিদ মাহমুদ চৌধুরী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা