× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলদস্যুদের হাতে জাহাজ জিম্মির ঘটনায় এফবিসিসিআইয়ের উদ্বেগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৪ ১৮:০৮ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৪ ১৮:৫৬ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

সোমালীয় জলদস্যুদের হাতে ২৩ নাবিকসহ কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন ‘এমভি আবদুল্লাহ’ জাহাজ জিম্মির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম। এ ধরনের ঘটনা খুবই অপ্রত্যাশিত ও দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, আন্তর্জাতিক নৌ-রুটে জাহাজ জিম্মির মতো ঘটনা আন্তর্জাতিক বাণিজ্যের অন্তরায়। জিম্মি ২৩ নাবিকসহ জাহাজটি উদ্ধারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন এফবিসিসিআই সভাপতি। জাহাজটি উদ্ধারে দ্রুত উদ্যোগ গ্রহণ করায় সরকারের প্রতি ধন্যবাদ জানান মাহবুবুল আলম। খুব অল্প সময়ের মধ্যে জিম্মি ২৩ নাবিকসহ জাহাজটি উদ্ধারে সরকার সচেষ্ট হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

২৩ নাবিকসহ পণ্যবাহী জাহাজ জিম্মি হওয়ায় ঘটনায় দুঃখপ্রকাশ ও সহমর্মিতা জানানোর জন্য এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান, উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহানের সঙ্গে ফোনে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। 

এসময় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত ও অক্ষত অবস্থায় উদ্ধারে মালিকপক্ষের তৎপরতার ভূয়সী প্রশংসা করেন এফবিসিসিআই সভাপতি। শীঘ্রই কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাহবুবুল আলম। 

গত ১২ মার্চ ভারত মহাসাগরে কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠান কবির স্টিল অ্যান্ড রি-রোলিং মিল (কেএসএরএম) এর সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং লাইন্সের মালিকানাধীন ’এমভি আবদুল্লাহ’ জাহাজটিকে ২৩ নাবিকসহ জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা