× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মূল্যবোধভিত্তিক ব্যাংকিং সামিটের উদ্বোধন কাল

প্রবা প্রতিবদন

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২ ২০:০৭ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২২ ২০:৩৩ পিএম

সংবাদ সম্মেলনে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম আরএফ হোসেন বক্তব্য দেন। ছবি সংগৃহীত

সংবাদ সম্মেলনে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম আরএফ হোসেন বক্তব্য দেন। ছবি সংগৃহীত

মূল্যবোধভিত্তিক ব্যাংকিং সম্মেলনের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লুতে আগামী তিন দিন এই সম্মেলন চলবে। সম্মেলনের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন সারমিন চৌধুরী। সোমবার (৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুস (জিএবিভি) এবং ব্র্যাক ব্যাংক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংকের পরিচালকরা এ সম্মেলনে অংশগ্রহণ করছেন। সম্মেলনের মূল উদ্দেশ্য মূল্যবোধভিত্তিক ব্যাংকিংয়ের প্রতি দৃঢ় প্রতিজ্ঞা, নির্ভরযোগ্য এবং নিরাপদ ভবিষ্যতের জন্য টেকসই ব্যাংকিংয়ের বার্তা ছড়িয়ে দেওয়া। সম্মেলনে ৪৩টি দেশের ৭০টির বেশি ব্যাংক ক্রেডিট ইউনিয়ন এবং ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে বলে নিশ্চিত করা হয়েছে। 

জিএবিভি নামের এ সংগঠনের মূল উদ্দেশ্য, দেশের প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী ঋণ দেওয়া এবং তাদের বিপদে পাশে থাকা। সামাজিক দায়বদ্ধতা থেকে গত ১২ বছর ধরে কাজটি করে আসছে সংগঠনের ব্যাংকগুলো।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম আরএফ হোসেন বলেন, মূল্যবোধভিত্তিক ব্যাংকিং আন্দোলনের সঙ্গে যুক্ত হতে পেরে ব্র্যাক ব্যাংক অত্যন্ত গর্বিত। আমরা বিশ্বাস করি, এ বার্ষিক সভার মাধ্যমে আমরা আরও অধিক সংখ্যক মানুষের কাছে বার্তাটি ছড়িয়ে দিতে পারব। পাশাপাশি বাংলাদেশ এবং এর বাইরেও টেকসই ব্যাংকিং আন্দোলনের বীজ বপন করতে পারব। 

তিনি আরও বলেন, দায়িত্বশীল অর্থায়নের মাধ্যমে পরিবেশকে পরিচ্ছন্ন এবং পৃথিবীতে আরও সবুজ করার জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে ব্র্যাক ব্যাংক। আমরা চেষ্টা করি সবুজ অর্থায়নের মাধ্যমে বাংলাদেশের কার্বন ফুড প্রিন্ট কমাতে। বিশ্বাস করি আমাদের উন্নয়নের অগ্রযাত্রায় পৃথিবীকে আরও সমৃদ্ধশালী করে এগিয়ে নিয়ে যেতে পারব। একই সাথে দৃঢ় ভবিষ্যতের জন্য সর্বোত্তম পদ্ধতি গ্রহণ এবং মূল্যবোধভিত্তিক ব্যাংকিং অনুসরণে জিএবিভির সঙ্গে কাজ চালিয়ে যাব।

যুক্তরাষ্ট্রের সানরাইজ ব্যাংকের সিইও ও জিএভিভির চেয়ার ডেভিড রাইলিং বলেন, করোনা মহামারি শুরু হওয়ার পর এটিই আমাদের প্রথম বিশ্বব্যাপী সশরীরে বৈঠক। বিশ্বকাঁপানো একাধিক সংকটের মুখে আন্দোলন হিসেবে কীভাবে সাড়া দেওয়া যায়, তা নিয়ে আলোচনা করতে আমরা একত্র হচ্ছি। একটি দ্রুত পরিবর্তনশীল বিশ্বে নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি মনোযোগী থাকার পাশাপাশি মানিয়ে নিতে সক্ষম হয়েছে মূল্যবোধভিত্তিক ব্যাংকগুলো। আমরা প্রচলিত ব্যাংকগুলোর থেকে আলাদা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা