× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২ ১৯:৫৫ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২২ ২০:৪২ পিএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি সপ্তাহে বিপুল পরিমাণ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ফেসবুকের প্রধান প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেশন। ওয়াল স্ট্রিট জার্নালের (ডাব্লুএসজে) এক প্রতিবেদন থেকে জানা যায়, প্রতিষ্ঠানটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৯ নভেম্বর) ছাঁটাই কার্যক্রমের পরিকল্পনা ঘোষণা করা হবে। তবে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেনি মেটা।  

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বছরের শেষ প্রান্তিকে এসে প্রতিষ্ঠানটি অযৌক্তিক ছুটির বিষয়ে কথা বলেছে। আগামী বছর থেকে মেটা শেয়ারবাজারে প্রায় ৬ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার কমিয়া আনার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে ৫০ হাজার কোটি ডলার দর হারিয়েছে। 

মেটা প্ল্যাটফর্মস প্রধান মার্ক জাকারবার্গ বলেন, বিনিয়োগকারীদের অর্থ মেটাভার্সে বিনিয়োগ করলে ফল পেতে প্রায় এক দশক সময় লাগতে পারে। ফেসবুক পরিচালনার খরচ কমাতে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে হয়েছে। আগামী বছর বিনিয়োগের ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া হবে। 

এদিকে গত জুনে প্রতিষ্ঠানটি ৩০ শতাংশ নিয়োগ কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। এ ছাড়া মাইক্রোসফট করপোরেশন, টুইটার এবং স্ন্যাপসহ বেশ কয়েকটি প্রযুক্তি কোম্পানি সাম্প্রতিক মাসগুলো কর্মী ছাঁটাই অব্যাহত রেখেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা