× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অটোমেশন ও দক্ষ মানব সম্পদে জোর দেওয়ার পরামর্শ আইএমএফের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২ ১৬:১১ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২২ ১৭:৪০ পিএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পুঁজিবাজার উন্নয়নে অটোমেশন ও  দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর জোর দিতে পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।  সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে আগারগাঁও সিকিউরিটি ভবনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে এসব পরামর্শ দেন আইএমএফের প্রতিনিধিরা। বৈঠকে বিএসইসির পক্ষে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। 

ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড, বন্ড মার্কেট, নতুন প্রোডাক্টসহ নানা ধরনের সংস্কার নিয়ে বিএসইসির সঙ্গে আলোচনা করে আইএমএফ প্রতিনিধি দল। এসব সংস্কারের ক্ষেত্রে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার আশ্বাসও দেন।  

তবে সম্প্রতি আলোচিত বিষয় ‘ফ্লোর প্রাইস’ নিয়ে কোনো মন্তব্য করেনি আইএমএফ। 

সভায় এশিয়া ও প্যাসিফিক বিভাগের বাংলাদেশের মিশন প্রধান রাহুল আনন্দ, সিনিয়র অর্থনীতিবিদ এস্টেল জুয়ে লিউ, অর্থনীতিবিদ রিচার্ড ভার্গিসসহ আইএমএফের ছয় সদস্যের দল উপস্থিত ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা