× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রায় দুই বছর পর হিলি দিয়ে আসছে ভারতীয় পাটবীজ

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৪ ২১:৫৯ পিএম

আপডেট : ০৬ মার্চ ২০২৪ ২২:০৭ পিএম

দিনাজপুরের হিলি স্থলবন্দর। প্রবা ফটো

দিনাজপুরের হিলি স্থলবন্দর। প্রবা ফটো

প্রায় দুই বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ১ হাজার ৩৮০ মেট্রিক টন পাটবীজ আমদানির অনুমতি পেয়েছেন ৫৬ জন আমদানিকারক। আমদানিকৃত পাটবীজ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে বলে জানিয়েছেন আমদানিকারকরা। বুধবার (৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী। 

তিনি বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে ১ হাজার ৩৮০ মেট্রিক টন পাটবীজ আমদানির ইমপোর্ট পারমিশন (আইপি) অনুমোদন পেয়েছেন ৫৬ জন আমদানিকারক।’

হিলি কাস্টমস ও বন্দরবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট জানান, দেশে চাহিদা থাকায় ভারত থেকে বিভিন্ন জাতের পাটবীজ আমদানির অনুমতি পেয়েছেন আমদানিকারকরা। সব প্রক্রিয়া শেষে দুয়েক দিনের মধ্যে ভারত থেকে পাটবীজ আমদানি শুরু হবে। তবে দীর্ঘসময়ে পাটবীজ আমদানি বন্ধ ছিল। সর্বশেষ ২০২২ সালের ১৩ মার্চ এই বন্দর দিয়ে আমদানি শুরু হয় পাটবীজ। 

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, ‘বন্দর দিয়ে অন্যান্য পণ্যের পাশাপাশি নতুন করে পাটবীজ আমদানি শুরু হলে সরকারের রাজস্ব আয় যেমন বাড়বে, তেমনি বন্দর কর্তৃপক্ষ ও শ্রমিকদের দৈনন্দিন আয়ও বাড়বে।’ 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা