× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্লোর প্রাইসে ভর করে পুঁজিবাজারে বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২২ ১৭:৫১ পিএম

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড

ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড

টানা দরপতন থেকে বেরিয়ে বড় উত্থানের ফিরেছে দেশের পুঁজিরবাজার। ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন দাম সীমা বেঁধে দেওয়ায় পুঁজিবাজারে সূচক বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দরপতন ঠেকাতে শেয়ারের দামে ফ্লোর প্রাইস বেঁধে দেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। যা রবিবার থেকে কার্যকর হয়। ফলে সকাল ১০ টায় পূর্বের ৫ কার্যদিবসের ক্লোজ প্রাইসের গড়মূল্যে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন শুরু হয়। যার প্রভাবে প্রথম ২০ মিনিটেই ডিএসইর প্রধান সূচক বাড়ে ১০০ পয়েন্ট।

ফ্লোর প্রাইস নির্ধারনের ফলে বিনিয়োগকারিদের মধ্যে স্বস্তি দেখা যায়। যার প্রভাবে লেনদেনের পরবর্তী ঘণ্টায় সূচক বাড়তে থাকে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ১৩৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩১ পয়েন্ট বেড়ে চলে আসে ১ হাজার ৩৩৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২ হাজার ১৯৩ পয়েন্টে।

ইতিবাচক বাজারে ডিএসইতে লেনদেনের পরিমানও বেড়েছে। রবিবার ১২৬ কোটি টাকা বেড়ে লেনদেন হয় ৫৬৭ কোটি ৯৫ লাখ টাকা। লেনদেন হওয়া ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৬২টির, কমেছে ৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।

মূল বাজারের সঙ্গে বড় উত্থান হয়েছে ডিএসইর এসএমই বোর্ডেও। এ বোর্ডের সূচক ডি-এসএমইএক্স ১৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৮১ পয়েন্টে। লেনদেন হওয়া ১৩ টি প্রতিষ্ঠানের সবগুলোরই দাম বেড়েছে। এসএমই বোর্ডে প্রায় ৮ কোটি টাকা বেড়ে লেনদেন হয় ২০ কোটি টাকা।

অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। রবিবার সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৭৯ পয়েন্ট বেড়ে পৌঁছেছে ১৭ হাজার ৯৭৬ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেন হয় ১২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা