× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদে অর্থমন্ত্রী

জানুয়ারি পর্যন্ত রাজস্ব আয় হয়েছে প্রায় দুই লাখ কোটি টাকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ২১:০১ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ২২:০১ পিএম

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ফাইল ফটো

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ফাইল ফটো

চলতি অর্থবছরে ১,৯৭,৮৩৯.১২ কোটি টাকার বেশি রাজস্ব আয় হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, ২০২৩-২৪ অর্থবছরে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত জমা স্ট্যাম্প শুল্ক আহরণের পরিমাণ ছিল ১ হাজার ৬২৬ কোটি টাকা।

অর্থমন্ত্রী জানান, রাজস্ব আয় বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে আয়কর আইন, ২০২৩ বাংলা সংস্করণ প্রণয়ন, ই-রিটার্নের মাধ্যমে আয়কর সহজীকরণ। এ ছাড়া বাংলায় স্ট্যাম্প আইন, ২০২৩ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি ই-রিটার্নের মাধ্যমে আয়কর প্রদান সহজীকরণ, অনলাইনে আয়কর প্রদানের জন্য এ-চালান, রকেট, নগদ, বিকাশ ও সোনালী ব্যাংক ই-পেমেন্টের মাধ্যমে কর পরিশোধ কার্যক্রম সহজীকরণ এবং ৪১টি সেবার ক্ষেত্রে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সূত্র : বাসস

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা