× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবার ভারতীয় নারকেল আমদানি

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১২:০৯ পিএম

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪৭ পিএম

হিলি স্থলবন্দরে ট্রাক থেকে নামানো হচ্ছে আমদানিকৃত ভারতীয় নারকেল। প্রবা ফটো

হিলি স্থলবন্দরে ট্রাক থেকে নামানো হচ্ছে আমদানিকৃত ভারতীয় নারকেল। প্রবা ফটো

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে নারকেল আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে ৫০ মেট্রিক টন নারকেল নিয়ে দুটি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।

হিলি স্থলবন্দর শুল্ক স্টেশন সূত্র জানান, হিলি স্থলবন্দরের মেসার্স নাশাত ট্রেডার্স এসব নারকেল আমদানি করেছে। তামিলনাড়ুর এনায়েতপুর এলাকার আনন্দন অ্যান্ড কোম্পানি নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব নারকেল রপ্তানি করেছে। ভারত থেকে প্রতি মেট্রিক টন নারকেল আমদানিতে খরচ পড়েছে ২৫০ ডলার।

হিলি স্থলবন্দরের আমদানিকারক নাশাত ট্রেডার্সের স্বত্বাধিকারী নুর ইসলাম জানান, বাংলাদেশে নারকেলের চাহিদা থাকায় তামিলনাড়ু থেকে দুই ট্রাকে ৫০ মেট্রিক টন নারকেল আমদানি করা হয়েছে। আরও ছয় ট্রাক নারকেল আসবে। বন্দরের আনুষ্ঠানিকতা শেষে নারকেলগুলো দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী নারকেল আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা