× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিলি দিয়ে প্রথমবারের মতো কচুর মুখি আমদানি

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৪৪ পিএম

হিলি দিয়ে প্রথমবারের মতো কচুর মুখি আমদানি হয়েছে। প্রবা ফটো

হিলি দিয়ে প্রথমবারের মতো কচুর মুখি আমদানি হয়েছে। প্রবা ফটো

দিনাজপুরের হিলি বন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে আমদানি করা হয়েছে কচুর মুখি। সোমবার ( ১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে ১১ মেট্রিক টন কচুর মুখি নিয়ে একটি ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন মল্লিক। তিনি বলেন, মেসার্স রকি ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান সি অ্যান্ড এফ এজেন্ট মেসার্স খন্দকার এন্টার প্রাইজের মাধ্যমে ১১ মেট্রিক টন কচুর মুখি আমদানি করেন।

সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স খন্দকার এন্টার প্রাইজের প্রতিনিধি মো. মাহাবুব হোসেন বলেন, সবে মাত্র হিলি বন্দর দিয়ে প্রথমবারের মতো আজ কচুর মুখি আমদানি হলো। 

মাহাবুব হোসেন আরও বলেন, ট্রাক ভর্তি কচুর মুখি এখন বন্দর অভ্যন্তরে অবস্থান করছে। কাস্টমসের যাবতীয় প্রক্রিয়া শেষে ছাড়করণ করা হবে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা