× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রবি নিয়ে এল ‘পালকি’র গল্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৪ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৭ পিএম

রবি নিয়ে এল ‘পালকি’র গল্প

নতুন ব্র্যান্ড স্লোগান ‘পারবে তুমিও’ এর আলোকে বাংলাদেশের প্রথম বৈদ্যুতিক কার (ইভি) কোম্পানি, পালকি মোটরস লিমিটেডের প্রতিষ্ঠাতা মোস্তফা আল মমিনের অসাধারণ পথচলার ওপর বিজ্ঞাপন তৈরি করেছে রবি আজিয়াটা লিমিটেড। অনুপ্রেরণার লেন্সে তৈরি বিজ্ঞাপনের গল্পটি চ্যালেঞ্জ ও সংশয় কাটিয়ে উঠতে মমিনের অটল দৃঢ়তার ওপর জোর দেয়। এতে প্রভাবক হিসেবে ভূমিকা রেখেছে রবির দেশব্যাপী বিস্তৃত ৪.৫জি সুপারনেট। 

মমিনের গল্পটি বাংলাদেশের মানুষের দৃঢ় চেতনা ও প্রতিকূলতার মুখে অটল অধ্যবসায় নিয়ে এগিয়ে যাওয়ার আখ্যান। যা রবির নতুন ব্র্যান্ড স্লোগান ‘পারবে তুমিও’ এর মূলমন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বাংলদেশের সর্বত্রে ছড়িয়ে আছে এমনই হাজারও অনুপ্রেরণামূলক গল্প। ইন্টারনেট ও টেকনোলজির সাহায্যে এই মানুষগুলো এগিয়ে যাচ্ছে জয়ের গন্তব্যে। প্রতিনিয়ত সকল অনুকূলের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে নিজের স্বপ্নের উপর বিশ্বাস রেখে। এমনই গল্পগুলো তুলে ধরতে রবি ক্রমাগত কাজ করে যাচ্ছে।

পালকি মোটরস লিমিটেডের প্রতিষ্ঠাতা মোস্তফা আল মমিন বলেন, ‘পালকি মটরস আমার জীবনের অনেক বড় একটি স্বপ্ন। এটা বাস্তবায়ন করতে আমি নিরলস পরিশ্রম করেছি। আমার এই অর্জনটি রবি যেভাবে সকলের কাছে তুলে ধরেছে তার জন্য আমি রবির কাছে চিরকৃতজ্ঞ। সামনেও ক্রমাগত কাজ চালিয়ে যাব। এই উদ্যোগ কে আরও এগিয়ে নিয়ে যাব। আমার মতো অনেকেরই দেশ নিয়ে বড় স্বপ্ন আছে এবং আমি আন্তরিকভাবে বিশ্বাস করি তাদেরকেও এগিয়ে যাবার অনুপ্রেরণা জোগাতে রবি আগামীতে এমন আরও উদ্যোগের পাশে থাকবে।’

সৃজনশীল এই উদ্যোগ সম্পর্কে রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, ‘ব্র্যান্ড হিসেবে রবি সবসময় নেটওয়ার্ক উন্নয়নের পাশাপাশি সবুজ প্রযুক্তি গ্রহণের মাধ্যমে টেকসই পরিবেশ নিশ্চিতে কাজ করে। মোস্তফা আল মমিনের সাহসী গল্পটি তুলে ধরতে পেরে আমরা আনন্দিত। যিনি একটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সব প্রতিকূলতাকে পেরিয়ে এগিয়ে গেছেন। দেশের প্রতিটি এলাকা থেকে এমন অনুপ্রেরণামূলক গল্প উদযাপন অব্যাহত রাখবে রবি, যারা দেশকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখে।’

মোট গ্রাহকের ৫৯% ফোর জি ব্যবহারকারী নিয়ে ফোর জি বাজারে নেতৃত্ব বজায় রেখেছে রবি চলেছে। যা এই শিল্পের সমস্ত অপারেটরের মধ্যে সর্বোচ্চ ফোর জি ব্যবহারকারীর অনুপাত। উচ্চ ডেটা ট্র্যাফিক সেবা নিশ্চিতে সম্প্রতি নেটওয়ার্কে এল ২৬০০ ব্যান্ডের স্পেকট্রাম স্থাপন করছে রবি। যার মাধ্যমে এখন ফোর জি স্মার্টফোন ব্যবহারকারীরা দ্বিগুণের বেশি গতি উপভোগ করছেন। দেশব্যাপী ১৬ হাজারের বেশি ফোর জি সাইটের মাধ্যমে রবি ৯৮ দশমিক ৮% জনগোষ্ঠীর জন্য ফোর জি কভারেজ নিশ্চিত করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা