প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১৫ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৭ পিএম
রাজধানী বাংলামোটর র্যাংগসের হেড অফিসে দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচার সভার আয়োজন করা হয়। প্রবা ফটো
র্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আকতার হোসেনের স্মরণে স্মৃতিচারণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানী বাংলামোটর র্যাংগসের হেড অফিসে এ সভার আয়োজন করা হয়।
আকতার হোসেন ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় অবস্থিত তার নিজ গ্রাম খাওখীরে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়।
আকতার হোসেন বাংলাদেশে ব্যবসার জগতে একজন অগ্রদূত হিসেবে পরিচিত। তিনি ১৯৮৪ সালে র্যাংগস ইলেক্ট্রনিক্স লিমিটেড প্রতিষ্ঠা করেন। যা সনি-র্যাংগস নামে বহুলভাবে পরিচিত। তার ব্যবসায়িক গন্ডিকে আরও প্রসারিত করেছেন মোটরবাইক, কার, ফার্মাসিউটিক্যালস, পেট্রো কেমিক্যালস, কার্গো শিপিং, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। তিনি র্যাংগস ইলেক্ট্রনিক্স লিমিটেড, ফার্মাশিয়া রিমিটেড, হোয়াইট প্রোডাক্টস ইলেক্ট্রনিক্স লিমিডেট, হোসেন ট্রেডিং কোম্পানি লিমিটেড, আরইএল মোটরস লিমিটেড, আরইএল পেট্রো কেমিক্যালস লিমিটেড, স্কাইবাংলা এভিয়েশন লিমিটেড, শার্প ট্রাভেলস লিমিটেডের চেয়ারম্যান এবং টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের ভাইস-চেয়ারম্যান ছিলেন।
এছাড়াও অনুপ্রেরণা হিসেবে রয়েছিলেন ফার্মা সল্যুশন্স বাংলাদেশ লিমিটেড, ফেইস মি লিমিটেড, ফার্স্ট ইম্পেরিয়াল বাংলাদেশ লিমিটেড, ইসলাম ব্রাদার্স কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সঙ্গে।
পরিবার-পরিজন, আত্মীয়-বন্ধুসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যাংক ও ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে আসা অতিথি, স্টেকহোল্ডার, র্যাংগস গ্রুপ অব কোম্পানিজের সকল সহপ্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন প্রেস ও মিডিয়ার সাংবাদিকরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বাংলাদেশের ব্যবসার জগতে একজন অগ্রদূত হিসেবে পরিচিত মরহুম আকতার হোসেন তার উজ্জীবনী নেতৃত্ব, উদার হৃদয় ও বরেণ্য ব্যক্তিত্বের জন্য আমাদের মাঝে বেঁচে থাকবেন হাজার বছর ধরে।
অনুষ্ঠানে র্যাংগস পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।