× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ঝুঁকিমুক্ত থাকতে মিউচ্যুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করুন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২২ ১৭:২০ পিএম

আপডেট : ৩০ জুলাই ২০২২ ১৭:২০ পিএম

শনিবার ময়মনসিংহ টাউন হল মোড়ে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ২০২২’

শনিবার ময়মনসিংহ টাউন হল মোড়ে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ২০২২’

সেসব বিনিয়োগকারীরা বেশি ঝুঁকি নিতে চান না তাদেরকে মিউচ্যুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। শনিবার ময়মনসিংহ টাউন হল মোড়ে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ২০২২’ এর অনুষ্ঠানে সভাপতির বক্তব্য এ পরামর্শ দেন। 

তিনি বলেন, ‘বিনিয়োগের আগে এ সম্পর্কে বেসিক জ্ঞান অর্জন করতে হবে, স্মার্ট বিনিয়োগকারী হতে হবে।’ এ সময় দেশের অর্থনীতি নিয়ে অপ্রয়োজনীয় ভীতি সৃষ্টিকারীদের সমলোচনা করেন বিএসইসির চেয়ারম্যান। গুজবে কান না দিয়ে ঠান্ডা মাথায় বিনিয়োগ করার আহ্বান জানান তিনি। 

অনুষ্ঠানে প্রধান ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,‘পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ধৈর্য ধারণ করতে হবে এবং শিখতে হবে, তবেই লাভবান হওয়া যাবে’ 

বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ২০২২ এ ‘Stock Market Investment: Ways to Generate Superior Return’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির সাবেক কমিশনার আরিফ খান। এ ছাড়া বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ‘দ্য স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট ইনভেস্টর’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ অ্যাকাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস(বিএএসএম) যৌথভাবে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন। এর অংশ হিসেবে ময়মনসিংহে চলছে ২ দিন ব্যাপি এই আয়োজন। 

শেষদিনের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। এছাড়া ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কামরুল হক, উপ-মহা পুলিশ পরিদর্শক দেবদাস ভট্টাচার্যসহ সরকারের উর্ধ্বতম কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কনফারেন্সের পাশাপাশি অডিটরিয়াম চত্ত্বরে সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ‘বিনিয়োগ শিক্ষা মেলা’ অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা