× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য ঘোষণা করল সরকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৩৩ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১৩ পিএম

টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য ঘোষণা। ছবি : সংগৃহীত

টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য ঘোষণা। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়িকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে ঘোষণা করেছে শিল্প মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এ স্বীকৃতি দেয়।

শিল্প মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) গেজেট প্রকাশ হবে।

এর আগে টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতি পেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরে আবেদন করা হয়। মঙ্গলবার জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম ইমেইলের মাধ্যমে আবেদন ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পাঠান। বুধবার মন্ত্রণালয়ে হার্ড কপি জমা দেওয়া হয়।

ভারত সরকার এ মাসের শুরুতে টাঙ্গাইল শাড়িকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থানীয় পণ্য হিসেবে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির প্রক্রিয়া সম্পন্ন করে।

দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে ১ ফেব্রুয়ারি এক পোস্টে বলে, ‘টাঙ্গাইল শাড়ি পশ্চিমবঙ্গ থেকে উদ্ভূত একটি ঐতিহ্যগত হাতে বোনা মাস্টারপিস। এর সূক্ষ্ম গঠন, স্পন্দনশীল রং এবং জটিল জামদানি মোটিফের জন্য বিখ্যাত- এটি এ অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।’

ওই ফেসবুক পোস্টের পর বাংলাদেশিরা সামাজিকমাধ্যমে প্রতিবাদ জানান। পরে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের ফেসবুক পেজ থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয়। তবে ভারতের সরকারি ওয়েবসাইটে জিআই পণ্যের তালিকায় এখনও টাঙ্গাইল শাড়ি পশ্চিমবঙ্গের পণ্য হিসেবে তালিকাভুক্ত রয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা