× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মা ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. আফজাল করিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২৫ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ২২:০৩ পিএম

পদ্মা ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. আফজাল করিম। প্রবা ফটো

পদ্মা ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. আফজাল করিম। প্রবা ফটো

সোনালী ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম পদ্মা ব্যাংক পিএলসির চেয়্যারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। বাংলাদেশ ব্যাংকের বিআরপিডির সূত্র ডিএ ২০২৪-৯৯৮ অনুসারে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। 

মো. আফজাল করিম সোনালী ব্যাংকের সিইও এবং এমডি হিসেবে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।  বিএইচবিএফসিতে যোগদানের পূর্বে তিনি সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। 

এ ছাড়া তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে বিভিন্ন বিভাগ ও দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কর্মক্ষেত্রে সততা ও দক্ষতার স্বীকৃতি স্বরূপ অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থা প্রধানগণের মধ্য হতে ২০২১-২০২২ অর্থবছরে সরকার কর্তৃক তাকে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা