প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৩০ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৩৫ পিএম
কেএফ্সি বাংলাদেশ নিয়ে এলো নতুন স্বাদের তিনটি বার্গার। এগুলো হল- টেক্সাস বারবিকিউ জিনজার, টাওয়ার জিনজার ও ডাবল জিনজার যা ভোজনরসিককে দিবে প্রতি কামড়ে অসাধারণ এক স্বাদ। ক্রিস্পি জিনজার ফিলে, ফ্রেশ ভেজিটেবলস, টেক্সাস বারবিকিউ সস ও চিজের স্বাদ আপনাকে দিবে মন ভোলানো এক অভিজ্ঞতা।
প্রতিটি জিনজারের তুলতুলে ক্যারামালাইজড বান ও ক্রিস্পি জিনজার ফিলের স্বাদ আরও বাড়িয়ে দিতে মজাদার ভেজিটেবল মিক্সের মধ্যে রয়েছে: টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম ও হালেপিনো। স্বাদকে আরও এক ধাপ এগিয়ে নিতে এগুলোতে আছে ফ্রেশ আইসবার্গ লেটুস, চিজ ও স্পেশাল মেয়ো যার স্বাদ অতুলনীয়।
কেএফসি বাংলাদেশের এই বার্গারগুলো আপনি পেয়ে যাবেন ডাইন ইন, টেকঅ্যাওয়ে, কল ফর ডেলিভারি ও কেএফসি অ্যাপে। গ্রাহকরা নিজের বাসায় কিংবা কেএফ্সির আউটলেটে সুবিধা অনুযায়ী যেকোনো জায়গায় বসেই উপভোগ করতে পারবে মজাদার এই বার্গারগুলো।
ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও, অমিত দেব থাপা বলেন, “আমাদের নতুন তিনটি জিনজার বার্গার: টেক্সাস বারবি-কিউ জিনজার, ডাবল জিনজার ও টাওয়ার জিনজার, কাস্টমারদের জন্য নিয়ে আসতে পেরে আমি অনেক আনন্দিত। কেএফ্সিতে আমরা সবসময় নতুন কিছু করার চেষ্টা করি, যেন আমাদের কাস্টমারদের অনেক রকমের ফ্লেভারের নতুন কিছু অফার করতে পারি। আমি বিশ্বাস করি আমাদের নতুন এই তিনটি যিঙ্গার বার্গার আমাদের কাস্টমারদের অনেক ভালো লাগবে।”