× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে ব্যাংক সুদের হার ১৪ বছরে সর্বোচ্চ

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২২ ১৯:৪৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে সুদের হার বাড়িয়ে চলেছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ শূন্য দশমিক ৭৫ শতাংশ বৃদ্ধিতে এ পর্যন্ত সুদের হার বাড়ল ৩ থেকে ৪ শতাংশ। ২০০৮ সালের পর এবারই প্রথম এতো বেশি সুদের হার বাড়াল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি কমিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক-ফেড।

গতমাসে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২ শতাংশ। চলতি বছরো জুনে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১ শতাংশ যা  ১৯৯১ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ঋণ গ্রহণে সুদের হার বৃদ্ধি করে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। উচ্চ সুদের হারের কারণে এরইমধ্যে আবাসন খাতে বিনিয়োগ কমতে শুরু করেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে জ্বালানিসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। অনেক দেশ উচ্চ মূল্যস্ফীতির প্রভাব কাটিয়ে ওঠতে সুদের হার বাড়ানোর দিকেই মনোযোগ দিচ্ছে।

পণ্যের দামে স্থিতিশীলতা পুনরুদ্ধার করা একটি সমৃদ্ধ অর্থনীতির মূল চাবিকাঠি উল্লেখ করে ফেডের  চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেন, ‘আমাদের কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যা পণ্য বা সেবার দাম কমাতে সাহায্য করছে। কয়েক দশকের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে ঋণের সুদের হার বাড়ায় জনগণ অপ্রয়োজনীয় খাতে বিনিয়োগ থেকে দূরে থাকবে। চাহিদার পতন হলে দাম কমতে শুরু করবে।’

এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘আমাদের এখনও অনেক পদক্ষেপ নেওয়া বাকি আছে। সুদের হার আরও বাড়তে পারে।’ কিন্তু ফেডের পদক্ষেপে উদ্বিগ্নতা প্রকাশ করেছে সমালোচকরা। তারা বলছেন, ফেডের গৃহীত পদক্ষেপ গুরুতর মন্দার কারণ হতে পারে।

সুদের হার বাড়লে অনেক প্রতিষ্ঠান ব্যয় সংকোচনের জন্য কর্মী ছাটাই শুরু করবে। এএফএল-সিআইও শ্রমিক ইউনিয়নের প্রধান লিজ শুলার বলেন, ফেডের পদক্ষেপ মূল্যস্ফীতির মূল সমস্যাগুলো সমাধান করতে ব্যর্থ হচ্ছে। তাদের পদক্ষেপ শ্রমজীবী মানুষের জন্য সরাসরি ক্ষতিকারক হবে। অনেকে চাকরি হারাবে। প্রতিদিন যেভাবে পরিবার চালনার খরচে শত শত ডলার যোগ হচ্ছে, ঠিক সেভাবে আয় বাড়ছে না। তাই মূল্যস্ফীতি কমানোর পদক্ষেপে যারা অধিক মুনাফা অর্জন করেছে তাদের কেন্দ্র করে হওয়া উচিত। শ্রমজীবী মানুষের ওপর যেন বিরূপ প্রভাব না পরে সেদিকে খেয়াল রাখা উচিৎ।

তবে ফেডের নীতিনির্ধারকরা বলেছেন, তারা তাদের পদক্ষেপ বাস্তবায়নের আগে আরও কিছু সময় নেওয়া হবে। প্রত্যেকটি সমস্যা আমলে নিয়ে সমাধান খোঁজা হবে।

এদিকে ফেডের তুলনায় ব্যাঙ্ক অফ ইংল্যান্ড সুদের হার কিছুটা কম বৃদ্ধি পেয়েছে। তবে যুক্তরাজ্যে ১৮৮৯ সালের পর এবারই সুদের হার সবচেয়ে বেশি বেড়েছে। তবে ব্যাঙ্ক অব ইংল্যান্ডের মনিটারি পলিসি কমিটির সাবেক সদস্য অর্থনীতিবিদ উইলেম বুইটার বলেন, ‘আগামী বছর আমাদের জন্য সুখকর হতে যাচ্ছে না।’ অক্সফোর্ড ইকোনমিক্সের প্রধান মার্কিন অর্থনীতিবিদ রায়ান সুইট বলেন, ‘ফেড যুক্তরাজ্যের তুলনায় দ্রুত পদক্ষেপ নিতে সক্ষম হয়েছে। যেখানে ব্যাংক অফ ইংল্যান্ড মন্দার ঝুঁকি নিয়েই অর্থনৈতিক অস্থিতিশীলতার সঙ্গে লড়াই করছে সেখানে যুক্তরাষ্ট্র কিছুটা ভাল অবস্থানে রয়েছে।’

বিশ্বের সর্বত্র কেন্দ্রীয় ব্যাংকগুলো মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার জন্য একই পন্থা অবলম্বন করতে শুরু করেছে, যা সমগ্র বিশ্বের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনবে। কৌশল নির্ধারণী পরামর্শক প্রতিষ্ঠান ইরয়াই পার্থিননের প্রধান অর্থনীতিবিদ গ্রেগরি ড্যাকোর মতে, অধিকাংশ অগ্রসর অর্থনীতির দেশে কেন্দ্রীয় ব্যাংকগুলো এবং কিছু বিকাশমান দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের অর্থনৈতিক নীতিমালাকে কঠোর করছে। আমরা গত কয়েক দশক যাবত যে আন্তর্জাতিক পরিবেশ দেখতে অভ্যস্ততার পরিবর্তন ঘটে চলেছে এবং বিশ্বজুড়ে ভোক্তাদের ওপর চাপ বাড়ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা