× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনে ভুট্টা রপ্তানির অনুমতি পেল ব্রাজিল

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২২ ১৯:৩৭ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২২ ১৯:৪৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চীনের বেইজিংয়ে ভুট্টা রপ্তানির অনুমতি পেয়েছেন ব্রাজিলের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার চীনের কাস্টমস থেকে জানা গেছে, ব্রাজিলের ভুট্টা রপ্তানিকারকদের তালিকা নতুন করে হাল নাগাদ করা হয়েছে। ব্রাজিলের একজন কৃষি কর্মকর্তা এ বিষয়ে বলেছেন, ব্যবসায়ীদের নতুন পদক্ষেপে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির বাজারে ভুট্টা বিক্রি বাড়বে। খবর রয়টার্স।

ভুট্টা রপ্তানির অনুমোদনের জন্য বিশ্বব্যাপী বাণিজ্যপ্রবাহে নতুন আকার দিতে পারে। চীন ভুট্টার জন্য যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে রপ্তানি ও আমদানিতে ব্যাঘাত ঘটেছে। এ ছাড়া চীন ব্রাজিল থেকে ভুট্টা আমদানি করলে বিশ্বের শীর্ষ ভুট্টা সরবরাহকারী যুক্তরাষ্ট্রের কৃষকদের বিক্রি কমে যেতে পারে।

ব্রাজিলের কৃষি মন্ত্রণালয়ের উদ্ভিজ্জ পণ্যের পরিদর্শন ও পরিচালক গ্লাউকো বার্টোল্ডো বলেছেন, ব্রাজিলের জন্য রপ্তানির অনুমোদন সুফল বয়ে আনতে পারে, এতে পণ্য রপ্তানিতে বাজারের পরিধি আরও বাড়বে।

তিনি বলেন, চীনে ভুট্টা রপ্তানি অনুমোদনের ফলে ব্রাজিলের ব্যবসায়িক লেনদেনে আগামী সপ্তাহে সুযোগ-সুবিধার তালিকায় আরও নতুন তথ্য যুক্ত হতে পারে। চীনের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২-২৩ শস্য বছরে চীনের ১৮ লাখ টন ভুট্টা আমদানি শিগগির শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।

চলতি বছরের সেপ্টেম্বরে ইউক্রেন থেকে চীনের ভুট্টা আমদানির পরিমাণ ২ হাজার টনেরও কম হয়েছে। ২০১৪ সালে ব্রাজিলের সঙ্গে চীনে শস্য রপ্তানির জন্য একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা