× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্রব্যমূল্য বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২২ ১৫:২১ পিএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২২ ১৫:৩০ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

দ্রব্যমূল্য বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে বলে স্বীকার করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের চতুর্থ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, গত এক মাসে বেশ কয়েকটি পত্রিকায় একই শিরোনাম হয়েছে, সংসার আর চলছে না। অর্থাৎ খরচ এত বেড়েছে যে সংসার আর চলছে না। বাণিজ্যমন্ত্রী হিসেবে আপনি কী মনে করেনএ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা সত্যি কথা যে মানুষের কষ্ট হচ্ছে। এ কষ্টের পেছনে কিন্তু আমাদের চেয়ে বৈশ্বিক কারণ বেশি। এখন বৈশ্বিক কারণটা তো আমরা রাতারাতি পরিবর্তন করতে পারব না।’

তিনি বলেন, ‘প্রত্যেক মানুষের জীবনে কখনও ভালো সময় থাকে, কখনও খারাপ সময় থাকে। আমাদের প্রধানমন্ত্রীও যেটা বলেছেন সামনে দুর্ভিক্ষ হতে পারে, খাদ্যের অভাব হতে পারে। সে চিন্তা করেই কিন্তু উনি বারবার বলছেন। উনি সব সময় অনেক অ্যাডভান্স চিন্তা করেন যাতে আমাদের সমস্যা না হয়।’

আজকের সভা থেকে সাধারণ মানুষের জন্য কোনো সুখবর আছে কি নাজানতে চাইলে তিনি বলেন, ‘খবরটা দিচ্ছি যে, ভয় পাওয়ার কিছু নেই।’

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সয়াবিন তেলের দাম ট্যারিফ কমিশন ঠিক করবে। খুব শিগগিরই আবার বসে পুরো জিনিসটা অ্যাসেস করে, স্টাডি করে তারা নির্ধারণ করবে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে চিনির উৎপাদন স্বাভাবিক হবে বলেও তিনি জানান।

গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় চিনির উৎপাদন ব্যাহত হচ্ছে জানিয়ে টিপু মুনশি বলেন, চিনি নিয়ে নেতিবাচক প্রভাব দেখছি না, চিনিটা পর্যাপ্ত আছে। জানুয়ারি পর্যন্ত কোনো সমস্যা নেই। যে সমস্যা পেয়েছি তা হলো গ্যাসের সরবরাহ অপ্রতুলতার কারণে ৬৬ শতাংশের বেশি চিনি উৎপাদন করতে পারছে না। আশা করি দু-এক দিনের মধ্যে গ্যাসের সাপ্লাই স্বাভাবিক হলে যে পরিমাণ চিনি দরকার তা উৎপাদন সম্ভব হবে।

মন্ত্রী বলেন, চিনির সরবরাহটা ঠিকভাবে হওয়া দরকার। সরবরাহ স্বাভাবিক হলে যেই দাম নির্ধারণ করা হয়েছে, সে দামে বিক্রি করা যাবে।

টিপু মুনশি বলেন, অনেক চিনি গুদামে পড়ে আছে, সেটা প্রসেস করতে পারলে বাজারে আসবে। গ্যাসের সমস্যা সমাধান হলে এটি প্রসেস করা যাবে। যারা গ্যাসের বিষয়টি দেখেন তারা বলছেন পরিস্থিতির উন্নয়ন ঘটছে। বিদ্যুতের অবস্থার উন্নতি হবে। তবে ভয় পাওয়ার কিছু নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা