× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরও ২৩ প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস তুলে দিল বিএসইসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪ ১৯:৩৪ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪ ১৯:৪৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

আরও ২৩টি প্রতিষ্ঠান থেকে ফ্লোর প্রাইস (সর্বনিম্ন দামের সীমা) তুলে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে এখন আর মাত্র ১২টি প্রতিষ্ঠানের ওপর ফ্লোর প্রাইস থাকল।

সোমবার (২২ জানুয়ারি) বিএসইসি থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে। এতে সই করেছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে বৃহস্পতিবার ৩৫টি প্রতিষ্ঠান বাদ দিয়ে বাকিগুলোর ওপর থেকে ফ্লোর প্রাইস উঠিয়ে নেয় বিএসইসি। ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর রবিবার পুঁজিবাজারে বড় দরপতন হয়। তবে পরের কার্যদিবসেই অর্থাৎ সোমবার পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব দেখা যায়।

এদিন দাম বেড়েছে ২০০-র বেশি প্রতিষ্ঠানের শেয়ারের। প্রথম ধাপের ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর পুঁজিবাজারে এমন ইতিবাচক প্রভাব পড়ায় সোমবারই দ্বিতীয় দফায় আরও ২৩ প্রতিষ্ঠানের ওপর থেকে ফ্লোর প্রাইস তুলে নিলে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা।

যে ১২ প্রতিষ্ঠানে ফ্লোর প্রাইস থাকবে

আনোয়ার গ্যালভানাইজিং, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেক্সিমকো, বিএসআরএম লিমিটেড, গ্রামীণফোন, ইসলামী ব্যাংক, খুলনা পাওয়ার কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম, ওরিয়ন ফার্মা, রেনেটা, রবি ও শাহজিবাজার পাওয়ার।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা