× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাণিজ্য মেলায় যেতে বিআরটিসি বাস সার্ভিস চালু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪ ২২:৩৬ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪ ২২:৫১ পিএম

বিআরটিসির বাস সার্ভিসের উদ্বোধন করেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম (অতিরিক্তি সচিব)। প্রবা ফটো

বিআরটিসির বাস সার্ভিসের উদ্বোধন করেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম (অতিরিক্তি সচিব)। প্রবা ফটো

রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে ২৮ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় সরাসরি যাতায়াতের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) বাস সার্ভিস চালু করেছে। মেলা চলবে ২১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। রবিবার (২১ জানুয়ারি) বিআরটিসির এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিআরটিসি জানায়,  কুড়িল বিশ্বরোড হতে মেলা প্রাঙ্গন পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা, খেজুর বাগান (ফার্মগেট) থেকে মেলা প্রাঙ্গন পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। নারায়ণগঞ্জ হতে মেলা প্রাঙ্গন পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা। নরসিংদী থেকে মেলা প্রাঙ্গন পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯০ টাকা। 

বিআরটিসি তৃতীয় বারের মতো বাণিজ্য মেলায় নিরাপদ ও সাশ্রয়ী ভাড়ায় যাত্রী সেবা প্রদান বাস সার্ভিস চালু করেছে। আজ মেলা প্রাঙ্গন থেকে বিআরটিসির বাস সার্ভিসের উদ্বোধন করেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম (অতিরিক্তি সচিব)।  কুড়িল বিশ্বেরোড, খেজুর বাগান (ফার্মগেট), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ০৮ টা থেকে বাণিজ্য মেলার উদ্দেশ্যে বিআরটিসি বাস ছেড়ে যাবে। মেলা শেষে নির্দিষ্ট রুটগুলোতে যাত্রীদের নিরাপদে পৌছে দিবে বিআরটিসি বাস। প্রতিদিন প্রায় ৬০টি বাস চলাচল করবে এবং ছুটির দিনে প্রায় ২০০ বাস চলাচল করবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা