× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুঁজিবাজারে সূচকে ব্যাপক পতন

প্রবা প্রতিবেদক 

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪ ১৭:২৬ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪ ১৭:৫২ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২১ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে  ৯৬ দশমিক ৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে প্রায় ৪৭৭ পয়েন্ট। আজ ডিএসইতে সূচক ও লেনদেনের পরিমাণ কমেছে। তবে সিএসইতে সূচক কমলেও লেনদেন বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮৮ কোটি ৮৭ লাখ টাকা। সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৭৪ লাখ টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে,  রবিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯৬ দশমিক ৫ পেয়েন্ট কমে ৬ হাজার ২৪০ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ গতকালের তুলনায় ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে লেনদেন অংশ নেওয়া ৩৮৬ টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৪ টির। বিপরীতে দাম কমেছে ২৯৬ টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৬ টির প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮৮ কোটি ৮৭ লাখ টাকা। যা এর আগের দিন লেনদেন হয়েছে ৬৩৭ কোটি ১১ লাখ টাকা। সে হিসাবে লেনদেনের পরিমাণ কমেছে ৪৮ কোটি ২৪ লাখ টাকা। 

ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকার শীর্ষে অবস্থান করছে বিডি থাই অ্যালুমেনিয়াম। দ্বিতীয় স্থানে ওরিয়ন ইনফিউশন এবং তৃতীয় স্থানে রয়েছে দেশবন্ধু পলিমার। এছাড়া এ  তালিকায় ক্রমানুসারে রয়েছে- সি পার্ল বিচ রিসোর্ট, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, লাফার্জহোলসিম বাংলাদেশ, বিকন ফার্মাসিউটিক্যালস, কর্ণফুলি ইন্স্যুরেন্স এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

অন্যদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৪৭৬ দশমিক ৯ পয়েন্ট কমে ১৮ হাজার ৩২৯ পয়েন্টে অবস্থান করছে। আজ  সিএসইতে লেনদেন অংশ নেওয়া ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৪১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫৮টির এবং ১৯টির দাম অপরিবর্তিত রয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৭৪ লাখ টাকা। যা এর আগের দিন লেনদেন হয়েছে ৯ কোটি ১৭ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৩ কোটি ৫৭ লাখ টাকা। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা