× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিএসইতে দাম বাড়ল বেশিরভাগ কোম্পানির শেয়ারের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ নভেম্বর ২০২২ ১৬:৪২ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২২ ১৮:১৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নিম্নমুখী প্রবণতা কাটিয়ে ঊর্ধ্বমুখী হয়েছে দেশের পুঁজিবাজার। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫২ পয়েন্টে। লেনদেন হয়েছে ৩৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩২টির দর। সূচক বাড়ার সঙ্গে সঙ্গে লেনদেনও বেড়েছে। সারা দিনে লেনদেন হয়েছে ৯০২ কোটি ৮৩ লাখ টাকার, যা সোমবারের তুলনায় ১৩৩ কোটি টাকা বেশি।

ডিএসইর লেনদেনের শীর্ষে অবস্থান করছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। প্রতিষ্ঠানটির ৪৬ কোটি ৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা নাভানা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৩৮ কোটি ৩৭ লাখ টাকা। এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা ওরিয়ন ফার্মার ৩৭ কোটি, ইস্টার্ন হাউজিংয়ের ৩৫ কোটি ৭৮ লাখ টাকা এবং বসুন্ধরা পেপার মিলসের ৩৫ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে দর বাড়ার শীর্ষে অবস্থান করছে আমরা টেকনোলজি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়ে অবস্থান করছে ৫১ টাকা ৮০ পয়সায়। দ্বিতীয় স্থানে থাকা ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়ে লেনদেন হয়েছে ৭২ টাকা ৮০ পয়সায়। এ ছাড়া সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯৬ শতাংশ, নাভানা ফার্মাসিউটিক্যালের ৯ দশমিক ৯৩ শতাংশ ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯১ শতাংশ দর বেড়েছে।

ডিএসইতে দরপতনের শীর্ষে রয়েছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ। শেয়ারটির দর ১ দশমিক ৭৭ শতাংশ কমে সবশেষ ৮৩ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংকের দর ১ দশমিক শূন্য ৩ শতাংশ কমে অবস্থান করছে ১৯ টাকা ১০ পয়সায়। এ ছাড়া ইন্ট্রাকো সিএনজির ১ শতাংশ, ওরিয়ন ইনফিউশন শূন্য দশমিক ৯২ শতাংশ এবং হা-ওয়েল টেক্সটাইল শূন্য দশমিক ৮৭ শতাংশ দর হারিয়েছে।

এদিকে ডিএসইর এসএমই বোর্ডের মূল্যসূচকও কিছুটা বেড়েছে। ডিএসএমই-এক্স ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪০ পয়েন্টে। লেনদেন হওয়া ১৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪টির, কমেছে ৮টির এবং অপরিবর্তিত ছিল ১টির দর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইর কার্যক্রম শেষ হয়েছে ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭৩৮ পয়েন্টে। লেনদেন হয়েছে ৪ কোটি ৯৬ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি টাকা বেশি।

প্রবা/এসজি/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা