× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নভোএয়ারের ১১ বছরপূর্তি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪ ১৭:৩৬ পিএম

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪ ১৭:৩৭ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

১১ বছর সাফল্যের সঙ্গে যাত্রী পরিবহন করে ১২ তম বর্ষে পদার্পন করেছে দেশের শীর্ষ স্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। মঙ্গলবার (৯ জানুয়ারি) নভোএয়ার বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। 

১১তম বর্ষপূর্তি উপলক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবসায়িক সহযোগী ও সম্মানিত যাত্রীদের শুভেচ্ছা জানিয়ে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, নিরাপত্তা ও সেবা, এই দুই মূল মন্ত্রকে আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে থাকি। একটি বিশ্বমানের সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে আমাদের যাত্রা শুরু। সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা ও নিরাপদ ভ্রমন নিশ্চিত করাই আমাদের ব্যবসায়িক দর্শনের সর্বোচ্চ প্রাধিকার। নভোএয়ার  ১১ বছরে ১ লাখেরও বেশি ফ্লাইট পরিচালনা করে ৬০ লাখেরও বেশি যাত্রীকে সেবা দিয়েছে। 

তিনি  বলেন, নানাবিধ চ্যালেঞ্জ ও প্রতিকূলতা জয় করে নভোএয়ার সবার কাছে বিশ্বস্ত, নির্ভরযোগ্য এবং আস্থার এয়ারলাইন্স হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। নতুন বছরে পদার্পনের অঙ্গীকার হবে, আমাদের সম্মানিত যাত্রীদের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্য সম্প্রসারণ, বহরে আরও উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে উন্নত যাত্রী সেবা নিশ্চিত করা। নতুন নতুন সেবা সংযোজনের মাধ্যমে যাত্রী সেবার মান উন্নত করতে নভোএয়ার সব সময় সচেষ্ট।

বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ,যশোর ,সৈয়দপুর, রাজশাহী এবং আন্তর্জাতিক রুটে কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।

উল্লেখ্য, নভোএয়ার ২০১৩ সালে ৯ জানুয়ারিতে অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রামে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রী পরিবহন শুরু করে। যাত্রীদের বিশেষ সেবা দেওয়ার লক্ষ্যে দেশের প্রথম উড়োজাহাজ সংস্থা হিসেবে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ”স্মাইলস”, নভোএয়ার-ইবিএল কো-ব্রান্ডেড প্রিপেইড মাস্টারকার্ড, সহজে টিকেট ক্রয়ের জন্য মোবাইল অ্যাপ এবং চেক ইন প্রক্রিয়া ঝামেলামুক্ত করতে ওয়েব চেক-ইন, নভোএয়ার-এমটিবি কো-ব্রান্ডেড ক্রেডিট কার্ড সেবা চালু করে। 

নভোএয়ার ভ্রমণ বিষয়ক পাক্ষিক ম্যাগাজিন দি বাংলাদেশ মনিটরের ২০১৪ সালে বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স, ২০১৯ সালে বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স, ২০২২ ও ২০২৩ সালে বেস্ট অনটাইম পারফরমেন্স এয়ারলাইন্স হিসেবে পুরস্কার লাভ করে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা