× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেনাপোল স্থলবন্দর দিয়ে ফের শুরু হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪ ১৭:৫৭ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪ ১৮:১৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

এক দিন বন্ধ থাকার পর সোমবার (৮ জানুয়ারি) বেনাপোল স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে  দু দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য। তবে গতকাল দুইদেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।জাতীয় নির্বাচন উপলক্ষে বন্দরের নিরাপওার স্বার্থে বন্ধ ছিল আমদানি রফতানি বানিজ্য। 

বেনাপোল সিএন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুর রহমান জানান, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি থাকায় গতকাল রবিবার স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আজ পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। বন্দর চালু হওয়ার পর ৮৯ টি ট্রাক প্রবেশ করেছে।  

বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ওসি কামরুজ্জামান বিশ্বাস জানান, দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে এ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুইদেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত ছিল স্বাভাবিক। 

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার রাবন্দ্র সিংহা জানান, গতকাল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে বন্দরে যে সকল ভারতীয় খালি ট্রাক আটকা ছিল সে গুলো ভারতে ফিরে যেতে অর্ধ দিবস খোলা ছিলো কাস্টমস কার্গো শাখা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা