প্রবা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২ ১৪:০৩ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২২ ১৪:১৪ পিএম
ছবি : সংগৃহীত
টুইটার
ব্যবহারকারীদের ভেরিফিকেশন ফি ৫ ডলার
থেকে চারগুণ বাড়িয়ে
২০ ডলারে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এর অর্থ হলো ব্যবহারকারীদের নীল টিক ব্যাজ
রাখার জন্য মাসে ঐ
পরিমাণ খরচ করতে হবে।
৭ নভেম্বরের মধ্যে এ সেবাটিকে নতুন
আঙ্গিকে গুছিয়ে আনার নির্দেশও দিয়েছেন
প্রতিষ্ঠানে চিফ টুইট ইলন
মাস্ক। খবর
ম্যাশেবল।
রবিবার
টুইটারে এক ব্যবহারকারীর প্রশ্নের
উত্তর দিতে গিয়ে ইলন
মাস্ক বলেন, টুইটারের ব্যবহারকারীর প্রোফাইল যাচাই করা বা ভেরিফিকেশনের
সমগ্র পদ্ধতিটাই পুনর্গঠন করা হচ্ছে। তবে এর ফলে
কী কী বদল আসতে
চলেছে, তা খোলাসা করেননি
তিনি।
টুইটারে
যাদের সাবস্ক্রিপশন রয়েছে, তারা কিছু বাড়তি সুবিধা
ভোগ করে থাকেন। নিজেদের
টুইট তারা ইচ্ছামতো মুছতে বা সংশোধন করতে
পারেন। যাদের আগে থেকেই ব্লু
টিক রয়েছে, তারা সেটি টিকিয়ে রাখার
জন্য ৯০ দিন সময়
পাবেন। এই সময়ের মধ্যে
তাদের সাবস্ক্রিপশন নিয়ে ফেলতে হবে।
তা না হলে ৯০
দিন পর ভেরিফায়েড অ্যাকাউন্ট
থেকেও ব্লু টিক উঠে
যেতে পারে।
টুইটারে
যাদের ফলোয়ারের সংখ্যা অনেক বেশি, তারা
ব্লু টিকের জন্য আবেদন করতে
পারেন। সংশ্লিষ্ট ব্যক্তির প্রোফাইল যাচাই করে ব্লু টিক
অনুমোদন করে কর্তৃপক্ষ। এই
প্রক্রিয়ায় বদল আনছেন নতুন
মালিক মাস্ক। টুইটারে
পরিবর্তনের কাজ শেষ করার
জন্য টুইটারের ইঞ্জিনিয়ারদের সময়ও বেঁধে দিয়েছেন
তিনি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ৪ হাজার ৪০০ কোটি ডলারের চুক্তি সম্পন্ন করে টুইটার কিনেছেন মাস্ক। তার টুইটার অধিগ্রহণের পরেই ছাঁটাই করা হয়েছে সংস্থার সিইও পরাগ আগরওয়ালসহ সংস্থার শীর্ষ কর্মকর্তাদের। এ বার টুইটারের ব্লু টিকের প্রক্রিয়াতেও বদল আসতে চলেছে।
প্রবা/আরএম/টিই