প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২২ ১৭:১৭ পিএম
ফাইল ছবি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ ৩০০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। যার পুরোটাই নগদে পাবেন বিনিয়োগকারীরা। অর্থ্যাৎ একটি শেয়ারের বিপরীতে ৩০ টাকা করে লভ্যাংশ পাবেন তারা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে জানা যায়, লভ্যাংশ প্রদানের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ আগস্ট।
এদিকে কোম্পানিটি প্রথম প্রান্তিকের (এপ্রিল-জুন, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২.৬৭ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিল ৩৪.২৯ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ১.৬২ টাকা বা ৪.৭২ শতাংশ কমেছে।
সর্বশেষ হিসাব অনুযায়ী, ম্যারিকোর শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৩.০৩ টাকায়। যা গতবছর জুনে ছিলো ৮৫ টাকা ৩৭ পয়সা।