× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালীতে সর্বোচ্চ তিন রেমিট্যান্স প্রেরণকারী পেলেন সম্মাননা

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩ ২১:৫৮ পিএম

নোয়াখালীতে জাতীয় প্রবাসী দিবস ২০২২৩ উদযাপন হয়েছে। জেলা প্রশাসনের কার্যালয়ে সর্বোচ্চ তিন রেমিট্যান্স প্রেরণকারী ব্যাক্তি এবং সর্বোচ্চ রেমিটেন্স আরহণকারী প্রতিষ্ঠানকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। প্রবা ফটো

নোয়াখালীতে জাতীয় প্রবাসী দিবস ২০২২৩ উদযাপন হয়েছে। জেলা প্রশাসনের কার্যালয়ে সর্বোচ্চ তিন রেমিট্যান্স প্রেরণকারী ব্যাক্তি এবং সর্বোচ্চ রেমিটেন্স আরহণকারী প্রতিষ্ঠানকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। প্রবা ফটো

নোয়াখালীতে বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণকারী তিন ব্যাক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে। এসময় সর্বোচ্চ রেমিটেন্স আরহণকারী একটি প্রতিষ্ঠানকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়। শনিবার (৩০ ডিসেম্বর)  জেলা প্রশাসকের কক্ষে জাতীয় প্রবাসী দিবস ২০২৩ উপলক্ষে এসব সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জানা যায়, "প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার" প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় নোয়াখালীতেও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গণে প্রবাসী মেলা ও জব ফেয়ারের আয়োজন করা হয়। এছাড়াও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও সম্মাননা প্রদান কার্যক্রম। আলোচনা সভা শেষে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী মো. ফয়েজ আহম্মদ (দক্ষিণ আফ্রিকা), আলমগীর হোসেন (দক্ষিণ আফ্রিকা) ও আবুল কালাম আজাদ (কুয়েত) কে সম্মাননা স্মারক দেওয়া প্রদান করা হয়। এছাড়াও সর্বোচ্চ রেমিটেন্স আরহণকারী প্রতিষ্ঠান হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সভায় বক্তারা বলেন, আমাদের দেশের আয়ের অন্যতম উৎস্য হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। দেশের অর্থনৈতিক চাকা সচল করার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীরা ব্যাপক ভূমিকা পালন করে। বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে সরকার বিভিন্ন প্রণোদনা দিচ্ছেন। বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে সরকার ঘোষিত বিভিন্ন প্রণোদনার বিষয়ে প্রবাসীদের আরও বেশি অবহিত করতে হবে। বক্তারা প্রথম বারের মত জাতীয় প্রবাসী দিবস পালন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

নোয়াখালী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু ছালেকের সভাপতিত্বে ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা খানম বৈশাখী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজিমুল হায়দার। সভায়  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহীন  বিল্লাহ, টিটিসির অধ্যক্ষ মাহতাব উদ্দিন পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলার সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা অংশগ্রহণ করেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা