× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রবিবার ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩ ২০:৩৬ পিএম

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩ ২০:৪৫ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

চলতি বছরের শেষ কার্যদিবস আজ রবিবার ব্যাংক এবং পুঁজিবাজার বন্ধ থাকবে। ‘ব্যাংক হলিডে’ থাকায় ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে, ফলে পুঁজিবাজারেও লেনদেন হবে না। তবে বছরের শেষ দিনে নিজেদের আর্থিক হিসাব মেলাতে কেন্দ্রীয় ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

ব্যাংকসংশ্লিষ্টরা জানান, রবিবার (৩১ ডিসেম্বর) ব্যাংকগুলো ইংরেজি পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। এদিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। যে কারণে এ দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়। ফলে ব্যাংক খোলা থাকলেও কোনো ধরনের লেনদেন হয় না।

তবে এ সময় গ্রাহকরা কার্ডের মাধ্যমে সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন। একইভাবে ১ জুলাইও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। ওইদিনও ব্যাংকগুলোতে অর্ধবার্ষিকী প্রতিবেদন করা হয়। নীতি অনুযায়ী ব্যাংক হলিডেতে বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হয় না।

পুঁজিবাজারের শেয়ারের অর্থ লেনদেন হয় ব্যাংকের মাধ্যমে। তাই ব্যাংক বন্ধ থাকলে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কোনো প্রকার লেনদেন হয় না। তবে পুঁজিবাজারের দাপ্তরিক কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা