× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘুরে দাঁড়াচ্ছে শেয়ারবাজার

দুইদিনের উত্থানে সূচক বাড়লো ৬০ পয়েন্ট

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২২ ১৭:৫২ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

টানা ৯ দিনের পতনের পর গতকাল সোমবার ঘুরে দাঁড়ায় দেশের শেয়ারবাজার। সে ধারা অব্যাহত রেখে আজও বেড়েছে এর মূল্য সূচক। দুইদিনের উত্থানে পুঁজিবাজারে সূচক বেড়েছে ৬০ পয়েন্ট।

ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে শুরু হয় আজকের (২৬ জুলাই) লেনদেন। সকাল ১১টা ২০মিনিটে ১০৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৮৫ পয়েন্টে উঠে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক। কিন্তু এর মিনিট দশেক পরে ধীরে ধীরে ক্রেতাদের চাপ কিছুটা কমতে থাকে। ফলে কমতে শুরু করে মূল্য সূচক। দিন শেষ যা এসে দাঁড়ায় ৬ হাজার ১১২ পয়েন্টে। অর্থাৎ মঙ্গলবার বাজার শেষে ডিএসইএক্সে উত্থান হয়েছে ২৯ পয়েন্ট। সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও। আজ ডিএসইতে ৮৩৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন তুলনায় ১৯৮ কোটি ৯ লাখ টাকা বেশি। 

এ সময় ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। এর মধ্যে দর বেড়েছে ১৭৭ টির, কমেছে ১৭২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির।

তবে মূলবোর্ডে ইতিবাচক প্রবণতা থাকলেও দর সংশোধন হয়েছে ডিএসইর এসএমই প্লাটফর্মে। ডি-এসএমইএক্স ৭৮ পয়েন্ট হারিয়ে অবস্থান করছে ১ হাজার ৮৪৫ পয়েন্টে। লেনদেন হওয়া ১৩ টি প্রতিষ্ঠানের মধ্যে দর হারিয়েছে ১২ টি কোম্পানির শেয়ারের।

এদিকে ডিএসইর ধারাবাহিকতায় লেনদেন ও সূচক বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৭২ পয়েন্টে। আর লেনদেন ৩ কোটি ৫২ লাখ টাকা বেড়ে হয় ২০ কোটি ৯৩ লাখ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা