× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্লোবাল ইসলামী ব্যাংকের দুটি শাখা ও তিনটি উপশাখার উদ্বোধন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩ ২১:২০ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩ ২১:৪৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গ্লোবাল ইসলামী ব্যাংকের দুটি শাখা ও তিনটি উপশাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাঙামাটিতে গ্লোবাল ইসলামী ব্যাংকের শততম শাখা, কুমিল্লার রামকৃষ্ণপুর বাজারে ১০১তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই দিনে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী রোডে, ঢাকার খিলগাঁও ও ফেনীর মুন্সিরহাটে আরও তিনটি উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনলাইনে ব্যাংকের শাখাগুলো আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত। এ সময় উপস্থিত ছিলেনব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারওয়ার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ, উপব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও গ্রাহকরা।

অত্যাধুনিক প্রযুক্তি ও উৎকর্ষ ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকটি দেশের প্রত্যন্ত অঞ্চলে তার স্বকীয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সঙ্গে শাখা ও উপশাখা সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা