প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩ ১৮:৪৯ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩ ২৩:২৬ পিএম
ব্যাংকিং সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের চার ধরনের সঞ্চয়পত্র সব শাখা থেকে ইস্যু করছে জনতা ব্যাংক পিএলসি।
রবিবার (১০ ডিসেম্বর) ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো: আব্দুল জব্বার প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবার শুভ উদ্বোধন করেন।
ব্যাংকের ডিএমডি মো: রমজান বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএমডি মো: কামরুল আহছান, মো: গোলাম মরতুজা ও মো: নূরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান কার্যালয়ের আইসিটি ডিভিশনের জিএম মো: নুরুল ইসলাম মজুমদারসহ অন্যান্য নির্বাহী, কর্মকর্তা ও ব্যাংকের সব শাখা ব্যবস্থাপক অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
এ সুবিধা চালুর ফলে গ্রাহকরা তাদের নিকটস্থ জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন।