প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩ ২২:২৭ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩ ২২:৪০ পিএম
ছবি : সংগৃহীত
দেশের স্বনামধন্য প্রসাধনী প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যাল কোম্পানী লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর) দুপুর ৩টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম।
সভায় উপস্থিত ছিলেন- ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, পরিচালক মো. এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. আনোয়ার হোসেন, কাজী মামুনুল আশরাফ, কোম্পানী সচিব মোহা. শামীম কবীর, আবু বক্কর সিদ্দিক।
সভায় ২০২২-২৩ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানীর সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করা হয়। আলোচ্য সূচীসমূহ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। আলোচ্য সভায় ২০২২-২৩ অর্থবছরের জন্য ৪০ শতাংশ হারে নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ হারে বোনাস শেয়ার প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।