× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স ও ডাটাফোর্টের চুক্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩ ২১:৫৮ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩ ২২:২৮ পিএম

আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স ও ডাটাফোর্টের চুক্তি

আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সম্প্রতি ডাটাফোর্ট লিমিটেডের সঙ্গে নথিপত্র সংরক্ষণ (ডকুমেন্ট স্টোরেজ) এবং ব্যবস্থাপনা পরিষেবার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে । আকিজ তাকাফুলের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলমগীর চৌধুরী এবং ডাটাফোর্টের ডিরেক্টর ও সিইও এম এইচ খসরু চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন আকিজ তাকাফুল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন এবং পরিচালক মুহাম্মাদ ফুয়াদ হুসেইন।

আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের সিইও মোহাম্মদ আলমগীর চৌধুরী বলেন, ডাটাফোর্ট লিমিটেডের সাথে অংশীদারত্বের জন্য আমরা উচ্ছ্বসিত। এই সেবা থেকে আমাদের নথিপত্র ব্যবস্থাপনা প্রক্রিয়া উল্লেখযোগ্যভাবে উন্নত হবে, যা আমাদের গ্রাহকদের আরও উচ্চতর পরিষেবা প্রদান করতে সক্ষম করবে বলে আশা করা হচ্ছে।

ডাটাফোর্টের সিইও এম এইচ খসরু নথিপত্র পরিচালনার গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, তথ্য বা নথি যে কোনো ব্যবসার প্রাণ। এগুলো সুরক্ষার জন্য সঠিক অবকাঠামো এবং প্রযুক্তি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একা একটি প্রতিষ্ঠানের পক্ষে রেকর্ড সেন্টার তৈরিতে এত বেশি বিনিয়োগ করা সহজ নয়। সেই কারণেই আমরা সব ধরনের প্রতিষ্ঠানের জন্য একটি নিরাপদ এবং সুরক্ষিত আর্কাইভ সেন্টার তৈরি করেছি। যা বিশ্বের যেকোনো আধুনিক আর্কাইভ সেন্টারের সাথে তুলনাযোগ্য।

আন্তর্জাতিক মানসম্পন্ন ডেটা আর্কাইভ সেন্টার হিসেবে ডাটাফোর্ট বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা