প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩ ১৯:১২ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩ ২০:২৮ পিএম
ভার্চুয়াল প্লাটফর্মে শরিআহ্ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংকের বিভিন্ন পদের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘আইটি অ্যান্ড সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ ও ৫ ডিসেম্বর এটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমান। কর্মশালায় অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইআরএম মো. মোহন মিয়া এবং ইভিপি ও চিফ আইটি অফিসার সুফী তোফায়েল আহ্মেদ উপস্থিত ছিলেন।