× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোবাইলে রেমিট্যান্স লেনদেনের সীমা বাড়ল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩ ১৭:৩৬ পিএম

 মোবাইলে রেমিট্যান্স লেনদেনের সীমা বাড়ল। ছবি : সংগৃহীত

 মোবাইলে রেমিট্যান্স লেনদেনের সীমা বাড়ল। ছবি : সংগৃহীত

ব্যাংকিং চ্যানেলে আগত রেমিট্যান্স মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের মাধ্যমে বিতরণে সীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাংক। ফলে এখন থেকে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা ব্যাংক থেকে সরাসরি রেমিট্যান্স সুবিধাভোগীর নিকট পাঠানো যাবে।

বুধবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমন্স ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যরত সকল এমএফএস প্রোভাইডার প্রতিষ্ঠান ও তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর নিকট পাঠিয়েছে। 

এমএফএস হিসাবে বৈধ উপায়ে প্রেরিত রেমিট্যান্সের সীমা বৃদ্ধি সম্পর্কে নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকিং চ্যানেলে আগত রেমিটেন্স মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের মাধ্যমে বিতরণের ক্ষেত্রে -ব্যাংকিং চ্যানেলে আগত রেমিটেন্সের অর্থ সুবিধাভোগীর এমএফএস হিসাবে সরাসরি বিতরণের ক্ষেত্রে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা (নগদ প্রণোদনার অর্থ ব্যতীত) ব্যাংক কর্তৃক সরাসরি সুবিধাভোগীর এমএফএস হিসাবে প্রদান করা যাবে।

রেমিট্যান্স গ্রহণের ফলে কোন বেনিফিশিয়ারি হিসাবের স্থিতি ৩ লাখ টাকা অতিক্রম করলে উক্ত হিসাবের স্থিতি পুনরায় ৩ লাখ টাকার মধ্যে না আসা পর্যন্ত ঐ হিসাবে নতুন করে কোনো ক্যাশ ইন/অ্যাড মানি করা যাবে না। রেমিট্যান্স এর খাত ব্যতীত এমএফএস এর অন্যান্য সকল লেনদেনের ক্ষেত্রে এ বিভাগের ২০২২ সালের এপ্রিল মাসে জারি করা নির্দেশনা পরিপালন নিশ্চিত করতে হবে। এই নির্দেশনার ফলে ইতঃপূর্বে জারিকৃত ২০১৯ সালের ডিসেম্বরের সার্কুলার রহিত করা হলো। নতুন এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা