প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২২ ১১:১১ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২২ ১৮:৫৭ পিএম
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) সঙ্গে পাঁচ প্রতিষ্ঠানের চুক্তি সম্পন্ন। প্রবা ফটো
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা সেন্ট্রাল ভিন্ন ক্যাটাগরির পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) বনানীর ভিলা আজজুর অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এতে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা সেন্ট্রালের লোকাল প্রেসিডেন্ট হাবিবুর রহমান জুয়েল, ন্যাশনাল ডিরেক্টর আশিকুর রহমানসহ অন্য সদস্যরা।
চুক্তি অনুযায়ী সব প্রতিষ্ঠান এক বছর মেয়াদি জেসিআই বাংলাদেশের সব সদস্যের জন্য সর্বোচ্চ ২০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা প্রদান করবে।
অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন হোম ফার্ণিসারের সত্ত্বাধিকারী সাদিয়া জান্নাত তানজী, পপুলার আইটির সত্ত্বাধিকারী হেলাল উদ্দিন, Fatty Bun -এর সত্ত্বাধিকারী তাহসীনা রব ও এস এইচ সংগীতা, ভিলা আজজুরের সত্ত্বাধিকারী ওমর জামিল জুডু, Manmo - এর সত্ত্বাধিকারী জুয়েল আহমেদ।
প্রবা/এনএস/জেও